সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

টেকনাফে ফের লোকালয়ে বন্য হাতি, আতঙ্কে কাটছে রাত

কক্সবাজারের টেকনাফে বন্য হাতিরা পাহাড় ছেড়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে আসছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

কক্সবাজারের টেকনাফে বন্য হাতিরা পাহাড় ছেড়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে আসছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

শনিবার (১৩ জুন) বিকেলে টেকনাফের হ্নীলার বড়ইতলীতে একটি বড় বন্যহাতি পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে আসে। এর আগেও টেকনাফের নাইট্যংপাড়া, হ্নীলা, হোয়াইক্যং, শামলাপুর, হরিখোলা ও বাহারছড়া এলাকায় একাধিকবার দলবদ্ধভাবে বা এককভাবে বন্যহাতির দেখা মিলেছে।

জানা গেছে, পাহাড়ি এলাকায় বন্য হাতির খাদ্য ও আবাসস্থলের সংকট, বন উজাড় এবং হাতির চলাচলের করিডোর দখল হয়ে যাওয়ায় তারা পাহাড়ি বনাঞ্চল ছেড়ে লোকালয়ের দিকে আসছে।

তবে পাহাড়ি এলাকা থেকে নেমে আসা বন্য হাতি সাধারণত মানুষের ওপর সরাসরি আক্রমণ করে না। মূলত খাদ্য, পানি ও নিরাপদে চলাচলের সন্ধানেই তারা লোকালয়ে প্রবেশ করে। আতঙ্কিত বা বাধার মুখে পড়লে হাতি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। মানুষের ফসলি জমি ও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে পারে।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, 'শনিবার বিকেলে বড়ইতলী এলাকায় পাহাড়ি বনাঞ্চল থেকে একটি বন্য হাতি লোকালয়ে নেমে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের সদস্যরা হাতিটিকে নিরাপদে পুনরায় পাহাড়ি এলাকায় ফিরিয়ে দেন।'

স্থানীয় বাসিন্দা অংচি চাকমা বলেন, 'রাত হলে প্রায় সময়ই হরিখোলা গ্রামে বন্য হাতি চলে আসে। তখন স্থানীয়রা মিলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। হাতির উপদ্রব থেকে ফসলি জমি ও অন্যান্য সম্পদ রক্ষার জন্য গাছের ওপর ছোট ছোট টংঘর তৈরি করতে হয়। সেখানে রাত জেগে পাহারা দিতে হয়।

টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, 'শনিবার বিকেলে বড়ইতলী এলাকায় একটি বন্য হাতি লোকালয়ে চলে আসে। পরে বন বিভাগের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় হাতিটিকে পুনরায় পাহাড়ি এলাকায় ফিরিয়ে দেন।'

তিনি আরও বলেন, 'মাঝে মধ্যে বন্য হাতি লোকালয়ে চলে আসে। তবে বনে হাতির খাদ্যের বড় ধরনের সংকট নেই। তবুও বিভিন্ন সময় লোকালয়ের দিকে আসে। হাতি সাধারণত কারও ক্ষতি করে না, নিজের মতো করেই ফিরে যাওয়ার চেষ্টা করে।'

জাহাঙ্গীর আলম/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)