সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কক্সবাজারে বৈদ্যুতিক তারে আটকে বন্যহাতির মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাউকুল (বরই) বাগানে বন্যপ্রাণীর উৎপাত ও চুরি ঠেকাতে বসানো চোরাই বৈদ্যুতিক তারে আটকে এক বন্যহাতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাউকুল (বরই) বাগানে বন্যপ্রাণীর উৎপাত ও চুরি ঠেকাতে বসানো চোরাই বৈদ্যুতিক তারে আটকে এক বন্যহাতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে ঈদগাঁও উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিয়াপাড়ার ভোমরিয়াঘোনা ঝিরিপথ একাকায় হাতিটি মৃত অবস্থায় পাওয়া যায়। বিকেলে ময়নাতদন্ত শেষে সেখানেই মরদেহটি পুঁতে ফেলা হয়।

হাতিটির বয়স আনুমানিক ৪০-৪২ বছর। এটি 'হার্ট অ্যাটাকে' মারা গেছে বলে জানিয়েছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার। তবে, হাতিটির মৃত্যুর আসল রহস্য জানতে ভিসেরা রিপোর্ট করতে দেহের প্রয়োজনীয় অঙ্গ ঢাকায় পাঠানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকে জানান, ভোমরিয়াঘোনা ঝিরিপথ এলাকার বনভূমি সামাজিক বনায়নের আওতায় বরাদ্দ পেয়েছেন এলাকার সাবেক চেয়ারম্যান ফরিদের ভাই ফিরোজ আহমেদ। তিনি বনায়নের জায়গাটি বর্গা হিসেবে রোহিঙ্গা আবদুল জলিলকে দিয়েছেন। সেখানে বেশ কয়েক বছর ধরে বর্গাচাষি জলিল বাউকুল চাষ করছেন। চলতি বছরও বাগান করা হয়েছে। বরই খাবার উপযোগী হওয়ায় বাউকুল বিভিন্ন পশুপাখি, বন্যপ্রাণী ও চুরির হাত থেকে বাঁচাতে বাগানের চারপাশে জিআই তার দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল।

লাগানো তারের পাশের ঝিরিপথ দিয়ে বনে ফিরে যাওয়ার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যায় হাতিটি। ফজরের আজানের আগে ঘণ্টাদুয়েক হাতিটি চিৎকার শোনা যায়। তবে ভয়ে কেউ বের হননি।

তারা আরও জানান, ধান পাকার মৌসুমে হাতির পাল রাতে এসে ক্ষেতের ধান খেয়ে যায়। মৃত হাতিটিও চেয়ারম্যানের খামারের পাশের ক্ষেত থেকে ধান খেয়ে বনে ফিরে যাওয়ার তারে জড়িয়ে যায়।

৯ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আব্দুল হাকিম জানান, হাতিটি বিদ্যুৎস্পৃষ্টে নাকি অন্য কারণে মারা গেছে তা জানা যায়নি।

ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসক জুলকার নাঈন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটি হার্ট অ্যাটাকে মারা গেছে। বৈদ্যুতিক শর্ট বা অন্য কারণেও হার্ট অ্যাটাক হতে পারে।

এদিকে পলাতক থাকায় বাউকুল বাগান করা আবদুল জলিলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কক্সবাজার উত্তর বন বিভাগের ডিএফও আনোয়ার হোসেন সরকার বলেন, ভিসেরা ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মূল বিষয় নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, আব্দুল জলিলের বাসা থেকে বেশকিছু বৈদ্যুতিক তার জব্দ করা হয়েছে। সামাজিক বনায়নের গাছ কাটা ও বৈদ্যুতিক তারের বিষয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)