সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মেসির বাড়ির ওপর দিয়ে কেন উড়তে পারে না বিমান?

আর্জেন্টিনার ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি, যিনি লিও মেসি নামে পরিচিত। তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার জীবনযাপন ও বাড়ি-গাড়ি নিয়ে অনেকের মধ্যেই জানার আগ্রহ আছে।

আর্জেন্টিনার ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি, যিনি লিও মেসি নামে পরিচিত। তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার জীবনযাপন ও বাড়ি-গাড়ি নিয়ে অনেকের মধ্যেই জানার আগ্রহ আছে।

জানলে অবাক হবেন, মেসির আর্জেন্টিনায় যে বাড়ি বা ম্যানশন আছে সেটি মাল্টি মিলিয়ন ডলারের। এমনকি তার এই ম্যানশনের উপর দিয়ে উড়তে পারে না প্লেনও।

আরও পড়ুন: বিশ্বের যে ৪ শহরে বসবাস করতে চাইলেই পাবেন জমি ও টাকা

এ ধরনের নিয়ম বা কানুন শুধু বিভিন্ন দেশের রাষ্ট্রপতির বাড়ি বা সামরিক ক্যাম্পেই দেখা যায়। বিশেষ করে কিছু নির্দিষ্ট পরিবেশে প্লেন উড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পরিবেশগত বিভিন্ন সমস্যা কিংবা নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতি ও রাষ্ট্রপ্রধানদের রক্ষায় এ ধরনের নিষেধাজ্ঞা থাকতেই পারে। তবে আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে কেন এমন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে?

আরও পড়ুন: সঙ্গীকে চুম্বন করা নিষেধ যেসব দেশে

এ বিষয় নিয়ে এ পর্যন্ত অনেকেই অভিযোগ জানিয়েছেন। আর এ প্রশ্নটিই স্প্যানিশ এয়ারলাইনের প্রেসিডেন্ট জাভিয়ের সানচেজ-প্রিয়োটোকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল।

তার ব্যাখ্যায় জানা যায়, আসলে মেসির ম্যানশন যে স্থানে অবস্থিত সেটি বার্সেলোনা থেকে ২৫ কিলোমিটার দূরে গাভা এলাকায়। সেখানে একটি পার্ক আছে, যেটি বিরল সব উদ্ভিদ ও প্রাণীর আবাসভূমি।

তাদের নিরাপত্তা, পরিবেশ ও শব্দ দূষণ এড়াতে স্থানটি স্প্যানিশ পরিবেশ আইন দ্বারা কঠোরভাবে সংরক্ষিত। এ কারণেই এলাকাটির উপর দিয়ে কোনো বিমান উড়তে পারে না। ওই পথে যদি কোনো বিমান ভুলক্রমে চলেও যায়, সেটি ঘুরে দিক বদল করে নেয় দ্রুত।

আরও পড়ুন: ট্রেনের চেইন কখন টানলে জরিমানা দিতে হয়?

যেহেতু ওই সংরক্ষিত এলাকার পাশেই মেসির ম্যানশন, তাই তার বাড়ির উপর দিয়েও স্বাভাবিক নিয়মেই বিমান উড়তে পারে না। এই সুযোগে তিনি বিনামূল্যে রাষ্ট্রীয় সুরক্ষা উপভোগ করছেন।

লিওনেল মেসির বাড়ির ঠিকানা প্যাসিগ দে লা ক্রু, কাস্টেলডেফেলস, বার্সেলোনা, স্পেন। মেসির আলিশান বাড়িতে একটি ব্যক্তিগত ফুটবল মাঠ, একটি সুইমিং পুল, ইনডোর জিম, শিশুদের খেলার মাঠসহ আরও অত্যাশ্চর্য সব সুযোগ-সুবিধা আছে।

২০০৯ সালে ১.৮ মিলিয়ন ডলার ব্যায়ে ম্যানশনটি কেনেন মেসি। তার বাড়ির ইন্টেরিয়র ডিজাইনের পেছনেই খরচ হয়েছে ৬ মিলিয়ন ডলার। মেসির বাড়ির খোলা ছাদ ও প্যানোরামিক জানালা থেকে দেখা যায় কাতালান পাহাড় ও ভূমধ্যসাগরের তীর।

আরও পড়ুন: কাশ্মীর ভ্রমণে যে ৫ কাজ করলেই বিপদ

তার বাড়ির বাইরের দৃশ্য সত্যিই দেখার মতো। বাড়ির বাইরের অংশটি সুন্দরভাবে নির্মিত ও পাশে সিঁড়ি আছে। নিজের রেকর্ড ভাঙার চেষ্টা করার সময় তিনি নিজের মাঠেই দক্ষতা অনুশীলন করেন। সঙ্গ দেন তার পোষা কয়েকটি কুকুর।

খেলাখুলা ছাড়া বাকিটা সময় নিজ পরিবারকেই অগ্রাধিকার দেন এই ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বিভিন্ন ছবিতে এমনটিই দেখা যায়।

মেসির আর্জেন্টিনার এই আলিশান ম্যানশনে ২০-২৫টি ঘর আছে। মেসির বাড়ির সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো সেটি একটি পরিবেশবান্ধব আবাসস্থল।

তার বাড়ির ছাদটি সবুজ ঘাস ও আয়নাযুক্ত কাঁচ দিয়ে তৈরি। জানা যায়, বার্সেলোনা ও আর্জেন্টিনায় বাড়ি ছাড়াও মেসির মিয়ামিতে একটি আবাসিক টাওয়ার আছে।

সূত্র: সক্কার/ঘানা ওয়েব/ডেইলি মেইল/ম্যাজিক ব্রিকস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)