সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

শীতে বিভিন্ন রোগের ঝুঁকি এড়াতে কী খাবেন?

আবহাওয়া এখন অনেকটাই ঠান্ডা। বিশেষ করে রাতের দিকে ভালো ঠান্ডা পড়ছে। আর এ কারণে এরই মধ্যে সর্দিকাশি, জ্বরে ভুগছেন অনেকেই।

আবহাওয়া এখন অনেকটাই ঠান্ডা। বিশেষ করে রাতের দিকে ভালো ঠান্ডা পড়ছে। আর এ কারণে এরই মধ্যে সর্দিকাশি, জ্বরে ভুগছেন অনেকেই।

শীত আসতেই নানা সংক্রমণ জাঁকিয়ে বসতে শুরু করে শরীরে। আর তাই শীতে বিভিন্ন রোগ থেকে দূরে থাকতে খাওয়া-দাওয়ায় একটু বাড়তি গুরুত্ব দিতে হবে। এ সময় সুস্থ থাকতে কোন খাবারগুলো বেশি করে খাবেন জেনে নিন-

আরও পড়ুন: এ সময় গলা ব্যথা ও খুসখুসে ভাব সারাতে কী করবেন?

সাইট্রাস জাতীয় ফল

কমলালেবু, পাতিলেবু, আঙুর হলো সাইট্রাস জাতীয় ফল। এই ধরনের ফলে ভিটামিন সি'র পরিমাণ অনেক বেশি।

এই ভিটামিন শরীরকে ভেতর থেকে সুস্থ থাকতে সাহায্য করে। রোগের সঙ্গে লড়াই করতে চাই প্রতিরোধ ক্ষমতা। এই ফলগুলো খেলে ভেতর থেকে সেই শক্তি পাওয়া যাবে।

আরও পড়ুন: বিয়ের এক বছর হতেই স্ত্রী যা আশা করেন স্বামীর কাছে

দই

দই হলো প্রোবায়োটিক উপাদন সমৃদ্ধ খাবার। প্রোবায়োটিক শরীরের খেয়াল রাখতে পারে। প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

রোগবালাইয়ের সঙ্গে লড়াই করতে শরীরে বাড়তি শক্তি জোগায় দই। শীতে সুস্থ থাকতে টক দই খান বেশি করে।

আদা

রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি আদা শরীরের খেয়াল রাখতেও সমান উপকারী। বিশেষ করে সর্দি-কাশির ঝুঁকি এড়াতে আদার জুড়ি মেলা ভার।

রান্নায় আদা তো ব্যবহার করবেনই, পাশিাপাশি পান করুন আদা চা। এতে খুসখুসে কাশি, গলাব্যথাসহ নানা সমস্যা থেকে মুক্তি পাবেন।

আরও পড়ুন: বারবার গোসল করলে হতে পারে যে রোগ

সবুজ শাকসবজি

শীত আসতেই বাজারে উঠতে শুরু করে রংবেরঙের শাকসবজি। সবুজ শাকসবজিতে আছে মিনারেলস, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান।

এগুলো শরীরের প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। আবার সংক্রমণজাতীয় রোগের ঝুঁকিও কমায় সবুজ শাকসবজি।

সূত্র: এনডিটিভি

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

পাঁচ বিঘা থেকে ৭০ বিঘা: ভেড়ামারায় পিতা-পুত্রের মিশ্র ফলের বাগান

কুষ্টিয়ার ভেড়ামারায় হযরত আলী ও রাসেল হোসেন ২০১৪ সালে পাঁচ বিঘার পেয়ারা বাগান দিয়ে শুরু করে এখন ৭০ বিঘায় পেয়ারা, মাল্টা, ড্রাগনসহ নানা ফল চাষ করছেন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)