Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

যশোরে গাছের সাথে এ কেমন শত্রুতা!

কৃষক রেজাউল বলেন, কারও সাথে আমার ব্যক্তিগত বিরোধ নেই

ঢাকা ট্রিবিউন২৫ অক্টোবর ২০২১ · ১ মিনিটের পড়া

কৃষক রেজাউল বলেন, কারও সাথে আমার ব্যক্তিগত বিরোধ নেই

যশোরের চৌগাছায় কে বা কারা এক কৃষকের ২৫ কাঠা (১.২৫ বিঘা) জমির পেয়ারা বাগানের গাছ কেটে রেখে গেছে। একইসঙ্গে বাগানের প্রায় ৫-৭ মণ পেয়ারা চুরি করে নিয়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতের কোনও এক সময়ে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের চাষি মো. রেজাউল করিমের পেয়ারা বাগানে এ ঘটনা ঘটে।

কৃষক রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার দুপুরে অন্য একটি জমিতে কাজ করছিলাম। এ সময় আমাদের গ্রামেরই একজন খবর দেন কে বা কারা আমার পেয়ারা বাগানের গাছ কেটে রেখে গেছে। গিয়ে দেখি গাছের প্রায় ৫-৭ মণ পেয়ারা নেই। ৪০টি পেয়ারা ও ১টি কুলের গাছ কেটে ফেলে রাখা হয়েছে।

তিনি জানান, গাছগুলোর বয়স দুই-আড়াই বছর। এখন ফল আসার সময়। এখন গাছ কেটে দেওয়ায় তার বিরাট ক্ষতি হয়ে গেছে।

তিনি বলেন, কারও সাথে আমার ব্যক্তিগত বিরোধ নেই।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, “এ বিষয়ে কোনও অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ#গাছ#শত্রুতা
ঢাকা ট্রিবিউনদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()
যশোরে গাছের সাথে এ কেমন শত্রুতা! | দা এগ্রো নিউজ