সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সাপকে বাঁচাতে দুই ঘণ্টার অস্ত্রোপচার-৮০টি সেলাই

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়নে নির্মাণকাজ চলাকালে আহত হওয়া এক কোবরার প্রাণ বাঁচাতে দুই ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বিক্রম নগর শিল্পাঞ্চলে খনন কাজ চলাকালে সাপটি আহত হয়।

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়নে নির্মাণকাজ চলাকালে আহত হওয়া এক কোবরার প্রাণ বাঁচাতে দুই ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বিক্রম নগর শিল্পাঞ্চলে খনন কাজ চলাকালে সাপটি আহত হয়।

সাপ আতঙ্কে মানুষ হত্যা বা তাড়িয়ে দেওয়ার ঘটনাই যেখানে বেশি দেখা যায়, সেখানে এই উদ্ধার ও চিকিৎসা উদ্যোগটি এক বিরল ব্যতিক্রম হিসেবেই দেখা হচ্ছে।

জানা গেছে, খননের সময় একটি জেসিবি মেশিনের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় সাপটি। মাথা ও দেহের চামড়া ছিঁড়ে রক্তাক্ত অবস্থায় কোবরা চারদিকে ছুটোছুটি করতে থাকে। আতঙ্কে প্রথমে উপস্থিত লোকজন সাপটির দিকে মাটি ছুঁড়ে মারলেও পরে তারা স্থানীয়ভাবে 'সাপবন্ধু' নামে পরিচিত রাহুল ও মুকুলকে ফোন করেন।

রাহুল ও মুকুল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কোবরাটিকে নিরাপদে ধরে উদয়ন মার্গের পশু হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রধান চিকিৎসক মুকেশ জৈন ও তার সহকারী কর্মকর্তা রামকন্যা গৌরব, রবি রাথোড় ও প্রশান্ত পরীক্ষার পর দেখতে পান, সাপটির মাথা ও পিঠে গভীর ক্ষত রয়েছে এবং শরীরের বেশ কিছু অংশের চামড়া উঠে গেছে।

পরিস্থিতি গুরুতর বুঝে দলটি বিশেষ ওষুধের ব্যবস্থা করে সাপটিকে হালকা অজ্ঞান করিয়ে জটিল অস্ত্রোপচার শুরু করেন। দুই ঘণ্টার কঠোর পরিশ্রমে চিকিৎসকেরা সাপটির ছিঁড়ে যাওয়া চামড়া ও পেশি সেলাই করেন। মোট ৮০টি সেলাই শেষে কোবরার জীবন বাঁচানো সম্ভব হয়।

বর্তমানে কোবরাটির অবস্থা স্থিতিশীলও অস্ত্রোপচারের পরবর্তী যত্নের জন্য সেটিকে আবার রাহুল ও মুকুলের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও দুই দিন পর্যবেক্ষণে রাখার পর সাপটিকে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)