সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

থাইল্যান্ডে হাতির যমজ বাচ্চার জন্ম, ‘অলৌকিক’ বলছে কর্তৃপক্ষ

থাইল্যান্ডে একটি হাতির যমজ বাচ্চা হয়েছে। এটিকে 'অলৌকিক ঘটনা' বলে উল্লেখ করেছেন কেয়ারটেকাররা। দেশটির আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রালের কর্মীরা জানান, গত শুক্রবার চামচুরি নামের ৩৬ বছর বয়সী হাতিটি একটি পুরুষ শাবকের জন্ম দেয়। তখন তারা ভেবেছিলেন, প্রসব শেষ হয়ে গেছে।

থাইল্যান্ডে একটি হাতির যমজ বাচ্চা হয়েছে। এটিকে 'অলৌকিক ঘটনা' বলে উল্লেখ করেছেন কেয়ারটেকাররা। দেশটির আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রালের কর্মীরা জানান, গত শুক্রবার চামচুরি নামের ৩৬ বছর বয়সী হাতিটি একটি পুরুষ শাবকের জন্ম দেয়। তখন তারা ভেবেছিলেন, প্রসব শেষ হয়ে গেছে।

কিন্তু প্রথম শাবকটি পরিষ্কার করার সময় কর্মীরা হঠাৎ কিছু একটা পড়ার শব্দ শুনতে পান। তারা বুঝতে পারেন, চামচুরি আরেকটি শাবকের জন্ম দিয়েছে। এবারেরটি ছিল মেয়ে শাবক।

আরও পড়ুন>>

দ্বিতীয় বাচ্চার জন্মের পরপরই মা হাতিটি আতঙ্কিত হয়ে ওঠে। সে যেন শাবকটিকে পাড়া দিয়ে মেরে না ফেলে, তার জন্য বেশ পরিশ্রম করতে হয় কর্মীদের। এই হুলস্থূলের মধ্যে একজন কেয়ারটেকার আহতও হন।

সেভ দ্য এলিফ্যান্টস নামে একটি গবেষণা সংস্থার মতে, হাতির প্রসবের মাত্র এক শতাংশ ক্ষেত্রে যমজ বাচ্চা হয়। আর জমজদের মধ্যে ছেলে-মেয়ে হওয়ার বিষয়টি আরও বিরল।

আরও পড়ুন>>

পশুচিকিৎসক লার্ডথংটার মীপান বলেন, আমরা হাতির দ্বিতীয় শাবকটিকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার পরপরই সে উঠে দাঁড়ায়। তখন আমরা সবাই উল্লাস করছিলাম। কারণ এটি একটি অলৌকিক ঘটনা।

হাতি পার্কেই বড় হয়েছেন মীপান। তিনি বলেন, আমরা সবসময় হাতির জমজ বাচ্চা দেখতে চাইতাম। কিন্তু সবাই এটি দেখতে পারে না। কারণ এমনটি খুব বেশি ঘটে না।

সূত্র: বিবিসিকেএএ/

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)