সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

ডালিমের দানা ছাড়ানোর ট্রিকস

ডালিমের উপকারিতা অনেক। তাই চিকিৎসকরাও নিয়ম করে বেদানার রস পান করার পরামর্শ দেন। ডালিম খেতে পছন্দ করেন অনেকেই, তবে এর দানা ছাড়ানো বেশ মুশকিল। অনেকেই ডালিমের দানা ছাড়াতে গিয়ে তার অধিকাংশ রস নষ্ট করে ফেলেন। আপনার ক্ষেত্রেও কি তাই হয়?

ডালিমের উপকারিতা অনেক। তাই চিকিৎসকরাও নিয়ম করে বেদানার রস পান করার পরামর্শ দেন। ডালিম খেতে পছন্দ করেন অনেকেই, তবে এর দানা ছাড়ানো বেশ মুশকিল। অনেকেই ডালিমের দানা ছাড়াতে গিয়ে তার অধিকাংশ রস নষ্ট করে ফেলেন। আপনার ক্ষেত্রেও কি তাই হয়?

তবে সঠিক ও সহজ উপায় জানলে এমন কিছু ঝামেলার আর মনে হবে না ডালিমের দানা ছাড়ানো। চলুন জেনে নেওয়া যাক, কোন উপায়ে ডালিমের খোসা ছাড়ালে এক ফোঁটাও রস নষ্ট হবে না।

>> প্রথমে ডালিমের মুখ কেটে ফেলুন। এবার ছয় টুকরো করুন। তবে পুরোটা কাটবেন না। এবার ফল উল্টে দিন। নীচে একটা বাটি রাখুন। চামচ কিংবা হাতের সাহায্যে ফলের উপরে চাপ দিন। দেখবেন দানাগুলো বাটিতে জমতে শুরু করেছে। এতে ফলের একটা দানাও নষ্ট হবে না।

>> ডালিম কাটার আগে আলতো করে ডালিমের উপর চাপ দিন। রান্নাঘরের স্ল্যাবে বেদানার উপর চাপ দিয়ে ঘুরিয়ে নিন। এতে দানাগুলো আলগা হয়ে যাবে। এরপর উপরের পদ্ধতি কাজে লাগিয়ে বীজগুলো ছাড়িয়ে নিন।

>> ডালিমের মুখের খোসা আয়তাকারভাবে ছুড়ি দিয়ে কেটে ফেলুন। এবার ডালিমের ৬টি ভাগ দেখা যাবে। সেই অনুযায়ী ডালিম কেটে ফেলুন ও দানাগুলো ছাড়িয়ে ফেলুন। এতে ডালিমের সাদা অংশ আর আলাদা করে কাটতে হবে না।

>> ডালিম কাটার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে বীজগুলো খোসা থেকে ছেড়ে আসবে বা কিছুটা নরম হয়ে যাবে। এবার কোনো একটি উপায় কাজে লাগিয়ে ডালিমের দানা ছাড়িয়ে নিন সহজেই।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)