সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

পরিবেশ বাঁচাতে গরুকেও শৌচাগার ব্যবহার করাতে হবে!

ইতোমধ্যে বিজ্ঞানীরা এ বিষয়ে গরুদের প্রশিক্ষণের ব্যবস্থাও শুরু করে ফেলেছে। এই প্রশিক্ষণের নাম 'মোলো ট্রেইনিং' দিয়েছেন তারা

ইতোমধ্যে বিজ্ঞানীরা এ বিষয়ে গরুদের প্রশিক্ষণের ব্যবস্থাও শুরু করে ফেলেছে। এই প্রশিক্ষণের নাম 'মোলো ট্রেইনিং' দিয়েছেন তারা

পরিবেশ বাঁচাতে বিশ্বব্যাপী নানা ধরনের গবেষণা ও সমীক্ষা চালাচ্ছে বিজ্ঞানীরা। কীভাবে পৃথিবীকে রক্ষা করা যায় সে চিন্তা থেকেই দিনরাত উপায় খুঁজছেন তারা।

কখনও বা সমাধান পাচ্ছেন কখনও পাচ্ছেন না। তবে এবার জার্মানির ইনস্টিটিউট ফর ফার্ম অ্যানিমেল বায়োলজি (এফবিএন) ও ফ্রেডরিখ লোফলার ইনস্টিটিউট (এফএলআই) এবং নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অকল্যান্ডের একদল বিজ্ঞানী জানালেন পরিবেশ রক্ষার অনেকটাই হয়ে যাবে যদি গরুকে শৌচাগার বা টয়লেট ব্যবহার করা শেখানো যায়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গরুর বর্জ্যে উচ্চ হারে পরিবেশের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া পাওয়া যায়। তাই গরুকে নির্দিষ্ট স্থানে মলত্যাগের অভ্যাস করানো হলে পরিবেশও রক্ষা করা হবে।

এদিকে, ইতোমধ্যে বিজ্ঞানীরা এ বিষয়ে গরুদের প্রশিক্ষণের ব্যবস্থাও শুরু করে ফেলেছে। এই প্রশিক্ষণের নাম “মোলো ট্রেইনিং” দিয়েছেন তারা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জীববিজ্ঞানবিষয়ক সাময়িকী “কারেন্ট বায়োলজি”তে প্রকাশিত ওই গবেষণা প্রবন্ধে এফবিএন-এর প্রাণী মনোবিজ্ঞানী জ্যান লংবেইন বলেন, “যদিও গবাদিপশুরা মলত্যাগের বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারে না, তাও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের অভ্যাস করানো সম্ভব। প্রাণীরা অনেক বুদ্ধিমান, তাই তাদের পক্ষে শেখাটা সহজও হতে পারে।”

জানা গেছে, শৌচাগার ব্যবহারের বিষয়টি রপ্ত করানোর জন্য গরুটিকে সঠিক স্থানে মলত্যাগের পর পুরস্কার হিসেবে চিনিমিশ্রিত পানি অথবা ভাঙা বার্লি খেতে দেওয়া হয়।

এফবিএনের গবেষক নিল ডার্কসেন জানান, কোথাও নিয়ে যাওয়ার আগে গরুটিকে শৌচাগারে নেওয়া হয়, যেন সেখানে বর্জ্য ত্যাগ করতে পারে।

উল্লেখ্য, একটি গরু দৈনিক গড়ে ৩০ থেকে ৪০ কেজি মলত্যাগ এবং ৮ গ্যালন প্রস্রাব করে থাকে। এই বর্জ্য মাটিতে মিশে নাইট্রাস অক্সাইডে পরিনত হয়। যা এক ধরনের গ্রিনহাউস গ্যাস।

ঢাকা ট্রিবিউনসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)