সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ধানক্ষেত থেকে মেছো বিড়ালের তিন ছানা উদ্ধার

ফরিদপুরের সালথায় একটি ধানক্ষেত থেকে মেছো বিড়ালের তিনটি ছানা উদ্ধার করা হয়েছে। কৃষকরা ধান কাটার সময় ছানাগুলো পাওয়ার পর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ফরিদপুরের সালথায় একটি ধানক্ষেত থেকে মেছো বিড়ালের তিনটি ছানা উদ্ধার করা হয়েছে। কৃষকরা ধান কাটার সময় ছানাগুলো পাওয়ার পর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মেছো বিড়ালের তিনটি ছানা উদ্ধারের পর ফরিদপুর বনবিভাগে রাখা হয়েছে। সেখানে তাদের লালনপালন করা হচ্ছে। লালনপালন পর বড় হলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বনবিভাগ।

এর আগে রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের রাসেল মাতুব্বর মেছো বিড়ালের ছানা তিনটি ধানক্ষেত থেকে উদ্ধার করেন।

রাসেল মাতুব্বর জাগো নিউজকে বলেন, উপজেলার নটখোলা মাঠে ধান কাটার সময় ক্ষেতের মাঝে ছানাগুলো দেখতে পাই। তখন আমার কাছে মনে হয় ছানাগুলো মেছো বাঘের হবে। এসময় ছানাগুলোর মা দৌড়ে পালিয়ে যায়। তখন ফাঁকা জায়গায় ছানাগুলো থাকলে নিরাপদ মনে হচ্ছিল না। তাদের দেখে খুব মায়া লাগে। তখন আমি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। পরে বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়। তারা এসে ছানা তিনটি নিয়ে যান।

বনবিভাগের ফরিদপুরের ফরেস্ট রেঞ্জার (পূর্বগঙ্গাবর্দী এসএফএনটিসি) তাওহীদ হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ছানা তিনটি করে আমাদের কাছে রাখা হয়েছে। এগুলো মেছো বিড়ালের ছানা। সচরাচর দেখা যায় না। সাধারণত এরা ক্ষতিকর নয়। কৃষি জমির জমিতে ইঁদুর খায়।

তিনি আরও বলেন, ছানা তিনটির বয়স এক মাসের মতো হবে। হাঁটাচলা করতে পারে। তবে এত ছোট ছানা এই মুহূর্তে ছাড়া ঠিক হবে না। যার কারণে তাদের মাছ খাওয়ানোসহ লালনপালন করা হচ্ছে। বড় হলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, মেছো বিড়ালের ছানা তিনটি আপাতত আমাদের হেফাজতে আছে। লালন-পালনের পর বড় হলে অবমুক্ত করা হবে।

এন কে বি নয়ন/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)