সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

৬ বছর ধরে পাখির বাসা তৈরি করছেন তারা

সাজেদুর আবেদীন শান্ত

সাজেদুর আবেদীন শান্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বাইগুনী গ্রামের ৭ তরুণ ২০১৪ সালে 'দূষণমুক্ত সুন্দর সমাজ গড়বই' স্লোগানে গড়ে তোলেন 'পরিবেশ উন্নয়ন পরিবার'। তাদের প্রধান কাজ দেশীয় পাখির নিরাপদ কৃত্রিম আবাস তৈরি, প্রাকৃতিক পরিবেশ, জীব-বৈচিত্র রক্ষাসহ বিভিন্ন সামাজিক কাজ। উপজেলার বাইগুনী, মহিমাগঞ্জ, বগুড়ার সোনাতলাসহ বিভিন্ন এলাকায় পাখি, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন তারা।

জানা যায়, বর্তমানে সংগঠনের সদস্য ৪০ জন। পাখির প্রতি ভালোবাসা থেকে সংগঠনটি নিজ গ্রামে পাখির বাসা তৈরির মাধ্যমে শুরু করে পাখি সংরক্ষণ কর্মসূচি। সংগঠনটি প্রতিকূল পরিবেশ থেকে পাখিদের রক্ষায় এগিয়ে এসেছে।

ইতোমধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বাইগুনী গ্রামে এবং পার্শ্ববর্তী বগুড়া জেলার সোনাতলা উপজেলা চত্বরে তারা পাখির নিরাপদ আবাস তৈরি করেছেন। নিজস্ব অর্থায়নে এসব গ্রামে পাখির নিরাপদ কৃত্রিম বাসস্থান তৈরির জন্য ২ হাজার কলস স্থাপন করেছেন।

পাখি হত্যা বন্ধ, বাসা নির্মাণ, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ ছাড়াও সংগঠনটি কিছু সামাজিক কাজ করছে। তারমধ্যে 'লাইসিয়াম' নামে পাবলিক লাইব্রেরি স্থাপন, অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা, নিরাপদ ফসল উৎপাদনে পরামর্শ, রক্তদান কর্মসূচি, পানি ও নদীদূষণ রোধে কর্মসূচি, বালু উত্তোলনের বিরুদ্ধে ভূমিকা পালন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশের সাঁকো নির্মাণ ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ কাজ উল্লেখযোগ্য।

শালমারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আয়ুব আলী বলেন, 'এ সংগঠন সমাজের ছিন্নমূল মানুষকে সহায়তা, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ এবং পাখির জন্য বাসস্থান দেওয়াসহ বিভিন্ন সেবামূলক কাজ করে। তাই সবাই তাদের পাশে থাকুন। আমি সংগঠনটির সাফল্য কামনা করছি।'

স্থানীয় সমাজসেবক আলী আজম রুবেল বলেন, 'সংগঠনের সদস্যরা সুন্দরভাবে পরিবেশের উন্নয়নমূলক কাজগুলো করে থাকে। আমি মনে করি, আমাদের এলাকার সবার উচিত সংগঠনের কাজে সহযোগিতা করা।'

সংগঠনের মাধ্যমে উপকৃত মঞ্জু মিয়া বলেন, 'আমি এ সংগঠনের মাধ্যমে একটি টি-স্টল পেয়েছি। এটার মাধ্যমে আমি এখন খুব সুন্দরভাবে পরিবার নিয়ে চলতে পারছি। আমি সংগঠনের প্রতি কৃতজ্ঞ। আশাকরি, সংগঠনটি এগিয়ে যাবে।'

তিনি বলেন, 'আমরা সদস্যদের নিয়মিত চাঁদায় কাজগুলো করি। নতুন কাজ করলেও সদস্যদের ভেতরেই টাকা কালেকশন করে কাজগুলো করে থাকি। শুরু থেকে এখনো সে কাজ চালিয়ে যাচ্ছে পরিবেশ উন্নয়ন পরিবার।'

সংগঠনের সভাপতি ইমরান এইচ মন্ডল বলেন, 'এ পর্যন্ত আমরা গাছে গাছে কলস লাগিয়ে পাখির কৃত্রিম বাসস্থান তৈরি করেছি। ওষুধি গাছসহ নানা ধরনের বৃক্ষরোপণ করেছি। এছাড়া বাঁশের সাঁকো তৈরি, মেডিকেল ক্যাম্প, শীতে সহায়তা প্রদান ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেছি।'

লেখক: ফিচার লেখক ও শিক্ষার্থী, বঙ্গবন্ধু কলেজ, ঢাকা।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)