সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ভারতের স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো সেই কচ্ছপ এখন করমজলে

ভারতের গবেষণা কাজে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে ছেড়ে দেওয়া মহাবিপন্ন প্রজাতির আরও একটি বাটাগুরবাস্কা কচ্ছপ বাংলাদেশে উদ্ধার করা হয়েছে।

ভারতের গবেষণা কাজে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে ছেড়ে দেওয়া মহাবিপন্ন প্রজাতির আরও একটি বাটাগুরবাস্কা কচ্ছপ বাংলাদেশে উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ মার্চ) সকালে পটুয়াখালীর পায়রা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে কচ্ছপটি ধরা পড়ে। বিকেলে কচ্ছপটি বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদাপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেদ্রে নিয়ে আসা হয়।

এরআগে গত ২৬ ফেব্রুয়ারি খুলনার দিঘলিয়া উপজেলার কাজীরহাট এলাকায় স্থানীয় এক জেলের জালে আটকা পড়ে ভারতীয় স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো একটি বাটাগুরবাস্কা কচ্ছপ।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, 'শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় পাথরঘাটার পায়রা নদীতে জেলেদের জালে কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে পটুয়াখালী বন বিভাগের বনরক্ষীরা কচ্ছপটি জেলেদের কাছ থেকে আজ সকালে উদ্ধার করে নিয়ে আসেন। বিকেলে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো কচ্ছপটি সুন্দরবন বিভাগের চাঁদাপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেদ্রে নিয়ে আসা হয়।'

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের এই কর্মকতা আরও বলেন, 'মহাবিপন্ন প্রজাতির এ বাটাগুরবাস্কা কচ্ছপের গতি ও আচরণবিধি, বিচরণ ক্ষেত্র, খাদ্যাভাস এবং প্রজনন সম্পর্কে জানতে গত ১৫ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের সজনেখালী এলাকার কুলতলীতে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো ১০টি পুরুষ কচ্ছপ অবমুক্ত করে সেদেশের টাইগার প্রজেক্টে ও প্রাণী সংরক্ষণ বিভাগ। এরমধ্যে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো দুটি বাটাগুরবাস্কা কচ্ছপ জলপথে আমাদের দেশে ঢুকে পড়ার বিষয়টি জানায় ভারতীয় কর্তৃপক্ষ।'

'এর ১১ দিনের মাথায় গত ২৬ ফেব্রুয়ারি সাগর-নদী হয়ে খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে জেরেদের জালে প্রথম ধরা পড়ে ভারতের স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো একটি বাটাগুরবাস্কা কচ্ছপ। তখন ভারতের স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো অপর বাটাগুরবাস্কা কচ্ছপটি বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন-সংলগ্ন বলেশ্বর নদীতে বিচরণ করছিল বলে সিগন্যাল পাওয়া যায়।'

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বাটাগুরবাস্কা প্রকল্পের স্টেশন ম্যানেজার আ. রব জানান, এক সময়ে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপের অস্তিত্ব ছিল। এখন যা মহাবিপন্ন শ্রেণিভুক্ত বিলুপ্তপ্রায় প্রজাতির।

তিনি বলেন, 'আমাদের দেশের উপকূলীয় এলাকায় দু-একটির যৎসামান্য অস্তিত্ব রয়েছে। সেগুলো সংগ্রহ করেই ২০১৪ সালে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে গবেষণার কাজ করা হচ্ছে।'

কচ্ছপের পিঠে লাগানো স্যাটেলাইট ট্রান্সমিটারের কার্যক্ষমতা এক বছরের বলেও জানান এই কর্মকর্তা। তিনি বলেন, 'প্রথম বছরেই তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। এরপর এমনিতেই এটি খসে পড়ে যায়। আমাদের মতো ভারতও মহাবিপন্ন প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপ টিকিয়ে রাখতে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে গবেষণা কাজ শুরু করেছে।'

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)