সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মারা গেলো গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও

গাজীপুর সাফারি পার্কে শেষ জিরাফটিও মারা গেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিরাফটির মৃত্যু হয়। ফলে পার্কটি এখন জিরাফশূন্য।

গাজীপুর সাফারি পার্কে শেষ জিরাফটিও মারা গেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিরাফটির মৃত্যু হয়। ফলে পার্কটি এখন জিরাফশূন্য।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন ধরে সাফারি পার্কের শেষ জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়। পরে সেটি সুস্থ করতে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তবে ২৩ অক্টোবর পার্কের ভেতরেই মৃত্যু হয় জিরাফটির। এরপর ময়নাতদন্ত সম্পন্ন করে পার্কের ভেতরেই জিরাফটি মাটি চাপা দেওয়া হয়।

এ ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানায় পার্ক কর্তৃপক্ষ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাফারি পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, দর্শনার্থীদের বিনোদনের জন্য দক্ষিণ আফ্রিকা থেকে ২০১৩ ও ২০১৫ সালে মোট ১২টি জিরাফ আনা হয়। পরে আরও চারটি জিরাফের জন্ম হয়। এর মধ্যে যদিও ২০১৮ সালের জুলাই মাসে একটি ও ২০১৯ সালের জুলাই মাসে অসুস্থ হয়ে বেশ কয়েকটিসহ মোট ১৪টি জিরাফের মৃত্যু হয়। এরপর দুটি নারী জিরাফ বেঁচে ছিল। গত বছর মারা যায় একটি আর সর্বশেষ জিরাফটি মারা যায় গত ২৩ অক্টোবর।

এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)