সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

উজানের ঢল-টানা বৃষ্টিতে বন্যার শঙ্কায় শেরপুর

টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় অঞ্চলের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় অঞ্চলের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল শুরু হয়। সকাল পর্যন্ত নদীগুলোর পানি স্বাভাবিক থাকলেও দুপুরের পর থেকে তা দ্রুত বাড়তে থাকে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশের খবর পাওয়া গেছে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের বৃহস্পতিবার বিকেল ৩টার তথ্য অনুযায়ী, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ২০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার অন্যান্য নদ-নদীর পানিও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে সকালে বিপৎসীমার ১৬৪ সেন্টিমিটার নিচে থাকলেও বিকেলে তা বেড়ে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। একইভাবে নালিতাবাড়ী পয়েন্টে সকালে বিপৎসীমার ১৫২ সেন্টিমিটার নিচে থাকা পানি সন্ধ্যায় বেড়ে বিপৎসীমার মাত্র ৪৩ সেন্টিমিটার নিচে পৌঁছেছে।

চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদীতীরবর্তী এলাকায় ভাঙন এবং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলা সদর বাজারে পানি ঢুকে পড়েছে। সোমেশ্বরী নদীর পানিও বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় লোকালয়ে পানি প্রবেশ করেছে।

অন্যদিকে, পাহাড়ি ঢলের কারণে শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়ন ও অন্যান্য ইউনিয়নের গোবিন্দপুর, চক্রপুর, বড়ইকুচি এলাকাসহ বিভিন্ন স্থানে পানি প্রবেশ করেছে।

শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান জানান, ইতিমধ্যে ৭০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, উজানে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে শেরপুরে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত ইতোমধ্যে কিছুটা কমেছে। উজানে বৃষ্টি না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। জরুরি প্রয়োজনে সহায়তা দেওয়া হবে।

শেরপুরে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় শেরপুর পয়েন্টে ১৩৬.৫০ মিলিমিটার, নালিতাবাড়ী পয়েন্ট ১১০ মিলিমিটার, নাকুগাঁও পয়েন্টে ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শেরপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ বলেন, সব উপজেলায় দুর্যোগ মোকাবিলায় কমিটি সক্রিয় রয়েছে। প্রয়োজন অনুযায়ী, উপজেলা পর্যায়ে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)