সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ঝালকাঠির কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে ৭ সাপ

‎ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে ৭টি সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ছিল বিষাক্ত সাপ। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।‎‎বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ক্লিনিকে সাপ দেখতে পান কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া

‎ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে ৭টি সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ছিল বিষাক্ত সাপ। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।‎‎বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ক্লিনিকে সাপ দেখতে পান কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম।

‎স্থানীয়দের ধারণা, ক্লিনিকের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ফাঁক-ফোঁকর ও গর্ত তৈরি হয়েছে। সেখানেই সাপের আবাসস্থল গড়ে উঠেছে।‎‎কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মারজিয়া খানম বলেন, দায়িত্ব পালনের জন্য সকাল ৯টার দিকে ক্লিনিকে প্রবেশ করি। এসময় ক্লিনিকের মেঝেতে সাপের নড়াচড়া দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় কয়েকজন ছুটে আসেন। পরে তারা কয়েকজন মিলে ফ্লোরের গর্ত ও বাথরুম থেকে মোট ৭টি সাপ ধরে ফেলেন।

তিনি আরও বলেন, এত পুরনো ভবনে কাজ করতে ভয় লাগে। আজ ৭টা সাপ ধরা পড়েছে, কাল আরও হতে পারে। ভবনটি দ্রুত সংস্কার না করলে আমাদের দায়িত্ব পালন করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।‎‎স্থানীয়রা জানান, ভবনটি সংস্কার করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এ ধরনের বিপদ এড়ানো সম্ভব হবে।নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন জানান, মগড় ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক থেকে সাপ উদ্ধার করার সংবাদ শুনেছি। বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

‎মো. আতিকুর রহমান/এনএইচআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)