সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

টাঙ্গুয়ার হাওরে দেখা গেল বিরল প্রজাতির পাখি

দেশের হাওর, বাঁওড়, বিল, হ্রদসহ অসংখ্য জলাশয় এখন অতিথি পাখির স্বর্গরাজ্য। টাঙ্গুয়ার হাওরকে পরিযায়ী পাখির স্বর্গ বলা যায়। এবার টাঙ্গুয়ার হাওরে ৩৫ প্রজাতির ৫১ হাজার ৩৬৮টি জলচর পরিযায়ী পাখি গণনা করা হয়েছে।

দেশের হাওর, বাঁওড়, বিল, হ্রদসহ অসংখ্য জলাশয় এখন অতিথি পাখির স্বর্গরাজ্য। টাঙ্গুয়ার হাওরকে পরিযায়ী পাখির স্বর্গ বলা যায়। এবার টাঙ্গুয়ার হাওরে ৩৫ প্রজাতির ৫১ হাজার ৩৬৮টি জলচর পরিযায়ী পাখি গণনা করা হয়েছে।

চলতি বছর বাংলাদেশ বার্ড ক্লাব, প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন, ওয়াইল্ড বার্ড মনিটরিং ও বাংলাদেশ বন বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত পাখি শুমারিতে এসব তথ্য উঠে এসেছে। ১৫ জানুয়ারি থেকে টাঙ্গুয়ার হাওরে ১০ দিনের পাখি গবেষণা ও পর্যবেক্ষণ শুরু হয়। যা শেষ হবে আগামী ২৫ জানুয়ারি।

গতকাল রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইনাম আল হক, আইইউসিএন'র গবেষক সাকিব আহমেদ, জেনিন আজমিরী, রিবাউন্ড বার্ড ক্লাবের সদস্য পল থমসন ও যুক্তরাজ্যের পাখি পর্যবেক্ষক জেমস পেন্ডারসহ একটি দল দিনব্যাপী পাখি শুমারি চালায়।

ওয়াইল্ড বার্ড মনিটরিংয়ের মুখ্য গবেষক ও আইইউসিএন'র বাংলাদেশের মুখ্য গবেষক সীমান্ত দীপু জাগো নিউজকে বলেন, আইইউসিএন ও লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ওয়াইল্ড বার্ড মনিটরিং প্রোগ্রাম টাঙ্গুয়াতে পাখি শুমারি ও পাখির গায়ে স্যাটেলাইট রিং পরানোর যাবতীয় গবেষণা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, চলতি বছর পাখি শুমারিতে আমরা ৫৩ প্রজাতির ৫১ হাজার ৩৬৮টি জলচর পাখি পেয়েছি। এর মধ্যে সর্বাধিক নয় হাজার ৯২৫টি পাতি কুট পাখির দেখা মিলেছে। লাল মাথার ভুতিহাঁস পেয়েছি আট হাজার ৩৯৪টি, পাতি তিলিহাঁস সাত হাজার ২৭৮টি, লেঞ্জাহাঁস পাঁচ হাজার এবং ইউরেশীয়-সিঁথিহাঁস চার হাজার ৮৪৬টি। তবে এর মধ্যে অনেক বিরল ও বিপন্ন পাখির দেখা পেয়েছি আমরা। যার মধ্যে উল্লেখযোগ্য ১২০টি খয়রা কাস্তেচরার দেখা মিলেছে।

এবারও পাখির গায়ে স্যাটেলাইট রিং পরানো হচ্ছে জানিয়ে গবেষক সীমান্ত দীপু বলেন, গত বছর আমরা ৪৪টি পাখিকে রিং পরিয়েছি। ওই ৪৪টি পাখির মধ্যে বেশ কিছু এবছর ফিরে এসেছে। এর মধ্যে দুটি পাখি হাওরে রয়েছে।

জানুয়ারিতে পাখির সংখ্যা ৫১ হাজার থাকলেও ফেব্রুয়ারিতে তা দুই লাখে পৌঁছাবে জানিয়ে এই গবেষক বলেন, পানি যত কমবে জলজ উদ্ভিদ তত ভেসে উঠবে। জলজ উদ্ভিদ এসব জলচর পাখির প্রধান খাবার। খাবার ভেসে উঠলে এদের আগমন বাড়বে। ধারণা করছি আগামী ফেব্রুয়ারি মাসে দেড় থেকে দুই লাখ পাখির আগমন ঘটবে এখানে। গত জানুয়ারি মাসে প্রায় দেড় লাখের মতো পরিযায়ী পাখি টাঙ্গুয়াতে ছিল। কারণ তখন পানি কম ছিল। জলজ উদ্ভিদ ভেসে উঠেছিল।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)