সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ কীটনাশক ঢেলে ধ্বংসের অভিযোগ

কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুরে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ উঠেছে। শিকারপুর থেকে বাড়াইর গ্রামমুখী সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রোপণ করা হয় এসব গাছ।

কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুরে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ উঠেছে। শিকারপুর থেকে বাড়াইর গ্রামমুখী সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রোপণ করা হয় এসব গাছ।

এরমধ্যে সুপারি গাছের বেশ কিছু চারা রাসায়নিক কীটনাশক দিয়ে ধ্বংস করে ফেলেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মো. গোলাম সারোয়ার।

শুক্রবার (২৮ আগস্ট) সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শিকারপুর থেকে বাড়াইর গ্রামমুখী একটি সরু সড়ক। স্থানীয় সমাজ হিতৈষী মো. গোলাম সারোয়ার নিজস্ব অর্থায়নে ৭ মাস আগে মেরামতের মাধ্যমে ১৪ ফুট প্রশস্ত করেন। এতে সড়কটি কয়েকটি গ্রামের মানুষের চলাচল উপযোগী হয়। সম্প্রতি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সড়কটির দুই পাশে অন্তত এক কিলোমিটার জুড়ে সরকারিভাবে প্রাপ্ত বেশকিছু সুপারির চারা রোপণ করেন। এসব চারা পরিচর্যা ও দেখভালের জন্য লোকও নিয়োজিত রয়েছে।

গত রোববার কয়েকজন বেশ কিছু সুপারি গাছের চারায় রাসায়নিক কীটনাশক ঢেলে ধ্বংস করে দেওয়া হয়। কীটনাশক ঢেলে দেওয়ার কারণে ধীরে ধীরে বেড়ে ওঠা সুপারি গাছের চারাগুলো পাতা ঝলসে মরে যায়।

এ বিষয়ে গাছের চারা রোপণকারী গোলাম সারোয়ার বলেন, গ্রামের মানুষের স্বার্থে রাস্তাটি মেরামত এবং প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই সুপারি গাছের চারাগুলো রাস্তার দুই পাশে রোপণ করেছিলাম।

বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির সাব ইন্সপেক্টর আলমগীর হোসেন বলেন, পরিদর্শন ও অভিযোগের তদন্ত করার কথা ছিল, কিন্তু আদালতে অন্য একটি মামলা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় যেতে পারিনি। আগামীকাল তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)