সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

দুই দশকে জাবিতে সর্বোচ্চ সংখ্যক পরিযায়ী পাখি

দর্শনার্থীর উৎপাত কম থাকায় এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে। শীতের এ মৌসুমে ক্যাম্পাসে ১২ প্রজাতির সাত হাজারের বেশি পরিযায়ী পাখি এসেছে। যা বিগত দুই দশকে সর্বোচ্চ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দর্শনার্থীর উৎপাত কম থাকায় এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে। শীতের এ মৌসুমে ক্যাম্পাসে ১২ প্রজাতির সাত হাজারের বেশি পরিযায়ী পাখি এসেছে। যা বিগত দুই দশকে সর্বোচ্চ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাখি বিশেষজ্ঞ ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে ১৬ ও ১৭ জানুয়ারি পাখিশুমারি করা হয়। এতে একযোগে বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে পরিযায়ী পাখি গণনা করা হয়। শুমারিতে ১২ প্রজাতির পাখি পাওয়া গেছে। এছাড়া গণনা করে সাত হাজারের বেশি পাখি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, 'অন্য বছরগুলোতে ৫-৬ প্রজাতির পাখি পাওয়া যেত তবে এবার সেটা দ্বিগুণেরও বেশি। আর পাখি সাধারণত পাঁচ হাজারের বেশি আসতো না। এর আগে এতো পাখি দেখা যায়নি'।

প্রাণিবিদ্যা বিভাগ সূত্রে জানা যায়, ১৯৮৬ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিযায়ী পাখি আসতে শুরু করে। তখন কী পরিমাণ পাখি আসতো তার সুস্পষ্ট পরিসংখ্যান নেই।

তবে ২০০০ সালের পর থেকে পাঁচ হাজারের বেশি পাখি পাওয়া যায়নি। এবার ক্যাম্পাসে সাত হাজারের বেশি পাখি পাওয়া গেছে। পাখির এই সংখ্যা বিগত দুই দশকে সর্বোচ্চ।

করোনাভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ফলে দর্শনার্থীর উৎপাত না থাকায় পাখির প্রজাতি ও সংখ্যা বেড়েছে বলে ধারণা করছেন পাখি বিশেষজ্ঞরা।

পাখিশুমারির তথ্যমতে, নাকতা হাঁস, খুনতে হাঁস, জিরিয়া হাঁস, ভুতি হাঁস, লেঞ্জা হাঁস, আফ্রিকান কম্ব ডাক, ছোট সরালি, বড় সরালি, পাতারি হাঁস, গ্রেটার স্টর্ক, ফুলুরি হাঁস এবং ইউরেশিয় সিঁথি হাঁস প্রজাতির পাখি এসেছে।

প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও পাখি বিশেষজ্ঞ মোহাম্মদ মোস্তফা ফিরোজ বলেন, কিছু নতুন প্রজাতির পাখি এবার বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে এসেছে। দেশের অন্য জলাশয়ে আসলেও দর্শনার্থীদের উৎপাতের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে এই পাখিরা আসতো না। উৎপাতের কারণে এসেও অনেকসময় ফিরে যেত। তবে এবার এমনটি হয়নি।

ফারুক হোসেন/এসএমএম/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)