সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ভোলার চরাঞ্চলে পরিযায়ী পাখি কমেছে ৭০ ভাগ

শীত মৌসুমে মঙ্গোলিয়া, সাইরেরিয়া ও তিব্বতসহ বিভিন্ন দেশের পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত থাকতো উপকূলীয় জেলা ভোলার চরাঞ্চল। কিন্তু গত দুই বছরে চরাঞ্চলে পরিযায়ী পাখি ৭০ ভাগ কমেছে। এ জন্য খাদ্য সংকট, শিকারীদের দৌরাত্ম, জলবায়ু পরিবর্তন, আবাসস্থলে মানুষের বিচরণ ও পরিবেশগত কারণ দায়ী বলে জানা গেছে।

শীত মৌসুমে মঙ্গোলিয়া, সাইরেরিয়া ও তিব্বতসহ বিভিন্ন দেশের পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত থাকতো উপকূলীয় জেলা ভোলার চরাঞ্চল। কিন্তু গত দুই বছরে চরাঞ্চলে পরিযায়ী পাখি ৭০ ভাগ কমেছে। এ জন্য খাদ্য সংকট, শিকারীদের দৌরাত্ম, জলবায়ু পরিবর্তন, আবাসস্থলে মানুষের বিচরণ ও পরিবেশগত কারণ দায়ী বলে জানা গেছে।

বাংলাদেশ বার্ড ক্লাবের পাখি শুমারির সদস্য এম এ মুহিত তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ বার্ড ক্লাব, বন বিভাগ টেকসই বন ও জীবিকা প্রকল্প (সুফল), প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) যৌথ উদ্যোগে গত ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত টানা ৯ দিন বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, লহ্মীপুর ও ভোলার ৬০ চরে গণনা করে ৫৮ প্রজাতির ৩৩ হাজার ৬৪ জলচর পাখি পাওয়া যায়।

এর মধ্যে ভোলা সদরের খেয়াঘাট থেকে শুরু করে ভেলুমিয়া চর, চর পাতিলা, ঢালচর, শিবপুর, কুকরি-মুকরি, চর শাহজালাল, চর মনপুরা, চর মন্তাজ, সোনার চর, চর নিজাম ও নিঝুম দ্বীপের আশপাশে পাখি গণনা করে ১০ হাজার ৬৫টি পাখি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ২০০০ সালে উপকূলে জরিপে প্রায় এক লাখ পাখি গণনা করি। ২০২২ সালে তা কমে ৩৩ হাজার ৬৪ হয়েছে। এর মূল কারণ হিসেবে খাদ্য সংকট, শিকারীদের দৌরাত্ম, জলবায়ু পরিবর্তন, আবাসস্থলে মানুষের বিচরণ ও পরিবেশগত নানার কারণ উল্লেখ করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)