সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

তাপমাত্রা নিয়ন্ত্রণে সবাইকে গাছ লাগানোর আহ্বান মেয়র আতিকের

তাপমাত্রা নিয়ন্ত্রণে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার (১৪ জুন) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তাপমাত্রা নিয়ন্ত্রণে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার (১৪ জুন) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

আফতাবনগর-মেরুল প্রধান সড়কে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

মেয়র বলেন, 'সবুজে বাস, বারো মাস' স্লোগানের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। ডিএনসিসি এলাকার ফুটপাতে, সড়ক বিভাজকে গাছ লাগানো হবে। আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি। কোনো জায়গা খালি রাখতে চাই না। ফুটপাতে ছাতিম, বকুল, কাঠ বাদাম, কৃষ্ণচূড়া, সোনালু, সড়কের মিডিয়ানে কাঁটা মেহেদী, রঙ্গন, করবী ও বাগান বিলাস, বামন জারুল, রসকাউ লাগানো হবে। আর আমাদের খালের পাশে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ধরনের ফলজ ঔষধি গাছ লাগাবো।

আরও পড়ুন>> রাস্তা পারাপারে পদচারী সেতু ব্যবহারের আহ্বান আতিকের

তিনি বলেন, নগরে কোনো পাখি নেই। আমরা বন বিভাগের সঙ্গে আলাপ আলোচনা করে রসকাউ লাগাচ্ছি। রসকাউ ফলটা পাখিদের জন্য খুবই প্রিয়। ক্লিনিং, গ্রিনিং ও ফিডিং- এ তিনটিকে বিবেচনায় নিয়ে গাছ লাগানো হবে।

তিনি বলেন, গাছই পরিবেশ রক্ষা করবে, তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। এ শহরকে বাঁচাতে সবার সহযোগিতায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে চাই।

বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে গাছ রোপণ করেন।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুখ্য উপদেষ্টা, বোর্ড অব ডিরেক্টরস প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এম এম শহিদুল হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত, ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গণি, ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এমএমএ/ইএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)