সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পরিযায়ী পাখিতে মুগ্ধ লক্ষ্মীপুর

ভোরের আলো ফোটার আগেই হাজারো পাখির আনাগোনা। পাখির কলকাকলিতে ঘুম ভাঙে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের মানুষের। এ গ্রামীণ জনপদে জনেশ্বর দিঘিতে দলবেঁধে পাখি আসে। পাখির কিচিরমিচির ডাক আর ওড়াউড়ির নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা।

ভোরের আলো ফোটার আগেই হাজারো পাখির আনাগোনা। পাখির কলকাকলিতে ঘুম ভাঙে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের মানুষের। এ গ্রামীণ জনপদে জনেশ্বর দিঘিতে দলবেঁধে পাখি আসে। পাখির কিচিরমিচির ডাক আর ওড়াউড়ির নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা।

দিনভর দিঘিতে পাতানো বাঁশের ওপর বিশ্রাম শেষে সন্ধ্যায় ফের উড়াল দেয় আশ্রয়-খাবারের খোঁজে। শীত মৌসুমে ৮ বছর ধরে একইভাবে পাখির বিচরণ এ দিঘিতে। এটি পাতি সরালি হাঁস নামেই অধিক পরিচিত। তবে স্থানীয়দের কাছে এটি পরিযায়ী পাখি। পাখিগুলো রক্ষায় গ্রামের সব শ্রেণিপেশার মানুষ সচেতন।

জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে জনেশ্বর দিঘির পাড়ে গিয়ে দেখা যায়, ১৮০০ সালের দিকে জমিদার জনেশ্বরের নামে প্রায় ২ একর জমিতে দিঘিটি খনন করা হয়। শীত মৌসুমে ৮ বছর ধরেই পাখির দেখা মেলে এ দিঘিতে। দিনভর পাতি সরালির বিচরণ। নজর কাড়ার মতো অপরূপ দৃশ্য।

স্থানীয়রা জানান, প্রতিদিন বিপুল মানুষ পাখিগুলো দেখতে আসেন। মোবাইল ফোন সেটে ছবি ও ভিডিও ধারণ করেন। সেলফি তোলেন। অনেকে প্রিয়জনদের নিয়ে দিঘির পাড়ে ঘুরে সময় কাটান।

জানা যায়, পাতি সরালি স্বভাবে নিশাচর। রাতে খাবারের সন্ধানে চরে বেড়ায়। এ ছাড়া দিনে জলমগ্ন ধানক্ষেত ও বড় জলাশয়ের আশেপাশে দলবদ্ধভাবে বিচরণ করে। এরা গাছের ডালে চড়ে বসতে পারে। আবার কখনো কখনো গাছের গর্তে বাসা করে। দেহ বাদামি ও গলা লম্বা। ডানা যথেষ্ট চওড়া। ওড়ার সময় শিষের মতো শব্দ করে। বড় সরালির মতো লেজের গোড়া হালকা নয়, খয়েরি রঙের।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, 'মানুষ যখন ফজরের নামাজ পড়তে ওঠে। তখন পাখিগুলো আসতে শুরু করে। মূলত পাখিগুলোর কলকাকলিতে গ্রামের মানুষের ঘুম ভাঙে।'

শহীদ আহমেদ ও মো. সেকান্তর জানান, পাখিগুলো নেশাচর প্রকৃতির। সারারাত খাবার খেয়ে ভোরে সূর্য ওঠার আগে এ দিঘিতে জড়ো হয়। সারাদিন তারা এখানেই থাকে। আশপাশের কেউই কখনো তাদের কোনো ক্ষতি করে না। পাখিগুলোকে রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

দিঘিটির ইজারাদার গোপাল দাস বলেন, 'দিঘিতে মাছ চাষ করা হয়। কয়েক বছর ধরে পাখিগুলো এখানে এসে বিশ্রাম নেয়। এতে আমি পুরো দিঘিতে বাঁশ ভাসিয়ে তাদের বিশ্রামের ব্যবস্থা করেছি। এ ছাড়া পানিতে মাছের জন্য ভাসমান খাবার দেওয়া হলে পাখিও খায়।'

মধ্য জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ চন্দ্র দে বলেন, 'পাখিগুলোর কেউ কোনো ক্ষতি করে না। এজন্য অবাধে বিচরণ করতে পারে। পাখিগুলো রক্ষায় এখানে সবাই খুবই সচেতন।'

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার বলেন, 'দিঘিটিতে পাখির সমাগম দেখেছি। এটি নান্দনিক দৃশ্য। প্রতি বছর পাখিরা এখানে আসে। যদি পাখিদের সমাগম আরও সুরক্ষিত এবং অভয়ারণ্য করা যায়, তাহলে পাখির সংখ্যা বাড়বে। পাশাপাশি দিঘিটির সংস্কার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।'

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)