সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

আহত কানাকুয়ার বাচ্চা উদ্ধার, ২ মাস পালনের পর অবমুক্ত

রাজবাড়ীতে আহত অবস্থায় উদ্ধার করা বিলুপ্ত প্রায় দুটি কানাকুয়ার বাচ্চাকে দুই মাস লালন-পালনের পর অবমুক্ত করা হয়েছে।

রাজবাড়ীতে আহত অবস্থায় উদ্ধার করা বিলুপ্ত প্রায় দুটি কানাকুয়ার বাচ্চাকে দুই মাস লালন-পালনের পর অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিক লিটন চক্রবর্তী বাড়ির পাশে পাখি দুইটিকে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পল্ট্রি ডেপোলাপমেন্ট অফিসার মেহেদী হাসান, সাংবাদিক লিটন চক্রবর্তী, পাখি দুইটি উদ্ধারকারী আশরাফুল আলম আক্কাস ও রক্তকন্যা খ্যাত সোনিয়া আক্তার স্মৃতি প্রমুখ।

জানা গেছে, প্রায় দুই মাস আগে রাজবাড়ী সদরের খানগঞ্জের বেলগাছি স্টেশন এলাকায় বাসা ভেঙে মাটিতে পরে মারাত্মকভাবে আহত হয় সাতদিন বয়সী দুইটি কানাকুয়ার বাচ্চা। পরে পাখির বাচ্চা দুইটিকে স্থানীয় লালন ভক্ত আক্কাস উদ্ধার করে চিকিৎসা ও পরামর্শের জন্য প্রাণিসম্পদ অফিসসহ ৯৯৯ এ ফোন যোগাযোগ করে ব্যর্থ হন। পরে সাংবাদিক লিটন চক্রবর্তীকে বিষয়টি জানালে তিনি কানাকুয়ার বাচ্চা দুইটিকে উদ্ধার করে নিয়ে এসে তার তত্বাবধানে রেখে চিকিৎসা করে। এরপর প্রায় দুই মাস লালন-পালন করে সুস্থ করে তোলেন। পাখির বাচ্চা দুইটি সম্পূর্ণ সুস্থ হওয়ায় আজ অবমুক্ত করা হয়।

আরও পড়ুন: বন ছেড়ে লোকালয়ে লজ্জাবতী বানর

পাখি দুইটি উদ্ধারকারী আশরাফুল আলম আক্কাস বলেন, দীর্ঘ দিন ধরে আমি পাখি ও অবহেলিত পাগলকে সুস্থ স্বাভাবিক করতে কাজ করছেন। প্রায় দুই মাস আগে বেলগাছি স্টেশন এলাকায় দুইটি কানাকুয়ার বাচ্চাকে পরিত্যক্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে বিভিন্নস্থানে যোগাযোগ করে সঠিক পরামর্শ না পেয়ে সাংবাদিক লিটন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করি। পরে তিনি বাচ্চা দুইটিকে নিয়ে প্রায় দুই মাস লালন পালন করে সুস্থ করে আজ অবমুক্ত করলেন।

সাংবাদিক লিটন চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে আহত পাখি সংগ্রহ ও সুস্থ করার কাজ করছি। এ কাজে আমাকে সহযোগিতা করছেন চারু-কারুর শিল্পী আবু আব্দুল্লাহ স্বপন ও অনন্ত সরকার। এই আহত পাখির বাচ্চা দুইটি উদ্ধার নিজের কাছে রেখে চিকিৎসা করিয়েছি। এখন পাখি দুইটি সম্পূর্ণ সুস্থ। ফলে পাখি বিশেষজ্ঞদের পরামর্শে অবমুক্ত করেছি।

রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ বলেন, প্রায় দুই মাস আগে বিলুপ্ত প্রায় কানাকুয়া পাখির বাচ্চা দুইটি উদ্ধার করে যত্ন সহকারে লালন-পালন করে সুস্থ করেছে। জাতীয় শোক দিবসকে স্মরণীয় করে রাখতে আজ পাখি দুইটিকে অবমুক্ত করা হয়েছে। ছোট সময় এই পাখি অনেক দেখা গেলেও এখন তেমন চোখে পড়ে না।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে চলছে দেদারসে মাছ শিকার

তিনি আরও বলেন, এরা প্রকৃতির বিভিন্ন ধরনের ক্ষতিকারক কীট পতঙ্গ পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। একই সঙ্গে জীব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রুবেলুর রহমান/জেএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)