সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী সদর হাসপাতালে এ্যান্টিভেনামের অভাবে এক যুবকের মৃত্যুর ঘটনায় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালে এ্যান্টিভেনামের অভাবে এক যুবকের মৃত্যুর ঘটনায় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, 'রাজবাড়ী সদর হাসপাতালে ভালো ডাক্তার ও ওষুধ পাওয়া যায় না। দ্বায়িত্ব অবহেলার কারণে ৭ আগস্ট হৃদয় নামে সাপে কাটা এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে হাসপাতালে আনা হলেও এ্যান্টিভেনাম না দিয়ে ফরিদপুর পাঠানো হয়। পরে ওই যুবক মারা যায়, এরকম অনেক ঘটনা ঘটেছে।'

সাধারণ সমস্যা নিয়ে এখানে আসলে ফরিদপুরে পাঠানো হয়। এর দায়ভার হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের। ফলে তাদের এ দ্বায়িত্ব থেকে সরিয়ে ভালো কর্মকর্তাদের নিয়োগ এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার দাবি জানান তারা।

এদিকে এ্যান্টিভেনাম না থাকার অভিযোগ মিথ্যা দাবি করে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ হান্নান।

তিনি বলেন, হাসপাতালে পর্যাপ্ত এ্যান্টিভেনাম রয়েছে, যা জরুরি বিভাগে সংরক্ষণ করা। আশঙ্কাজনক অবস্থায় সাপে কাটা রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রথমত তার প্রয়োজন ছিল আইসিইউ সাপোর্ট। যে কারণে তাকে ফরিদপুরে পাঠানো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে মারা যায়। আর হাসপাতালের অব্যবস্থাপনার বিষয় মানুষের মনগরা কথা। যার কোনো ভিত্তি নাই।

রুবেলুর রহমান/কেজে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)