সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

আন্দারমানিক নদীতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা তিমিটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে বিশাল আকৃতির মৃত তিমিটি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করেন।

বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা তিমিটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে বিশাল আকৃতির মৃত তিমিটি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের যে কোনো সময় জোয়ারের পানির স্রোতে সমুদ্র থেকে মৃত তিমিটি ভেসে এসে তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে আটকে পড়ে। পরে সকালে স্থানীয়দের মধ্যে কয়েকজন নদীর তীরে বিশাল আকৃতির বস্তু দেখে কাছে গিয়ে মৃত অবস্থায় ওই তিমিটিকে দেখতে পান। এরপর বিষয়টি জানাজানি হলে তিমিটিকে দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসা মানুষের ভিড় বাড়তে শুরু করে। পরবর্তীতে স্থানীয় বন বিভাগ ও প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মৃত বিশাল আকৃতির ওই তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেন তারা।

বন বিভাগের তালতলীর রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বিশাল আকৃতির তিমিটি পঁচে যাওয়ায় এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। এটি প্রায় ৩০ ফুট লম্বা আনুমানিক ১৫ ফুট চওরা। তবে পচে গিয়ে ফুলে ওঠায় সঠিকভাবে পরিমাপ করা যাচ্ছে না। এছাড়া প্রচুর দুর্গন্ধ ছাড়ানোর কারণে কারণে কোনো শ্রমিক এই মুহূর্তে কাছে যেতে পারছে না। এরপরেও পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে তিমিটিকে মাটি চাঁপা দেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা তিনি মাছটিকে মাটি চাপা দেয়ার চেষ্টা করছি।

তিমি মাছটির মৃত্যুর সম্পর্কে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন জাগো নিউজকে বলেন, পানির যেকোনো স্তরে সমস্যার কারণে তিমিটির মৃত্যু হতে পারে। সাগর ও নদীর পানির পরিবেশ নিয়ে গবেষণা করা প্রয়োজন। আমাদের এখানে কোনো গবেষণা কেন্দ্র নেই। থাকলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যেত। তবে পরিবেশগত ত্রুটির কারণেই বেশিরভাগ সময় সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছে। কোস্টগার্ড সদস্যরাও রয়েছেন। মৃত ভেসে আসা তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নুরুল আহাদ অনিক/এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)