সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকলো পাঁচ বন্যহাতি

ভারতীয় সীমানা অতিক্রম করে যাদুকাটা নদী পার হয়ে পাঁচটি বন্যহাতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়গোপ টিলা (বারেক টিলা) এলাকায় প্রবেশ করেছে।

ভারতীয় সীমানা অতিক্রম করে যাদুকাটা নদী পার হয়ে পাঁচটি বন্যহাতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়গোপ টিলা (বারেক টিলা) এলাকায় প্রবেশ করেছে।

রোববার (০৬ ফেব্রুয়ারি) ভোরে হাতিগুলো যাদুকাটা নদী পার হয়ে নদী তীরের পার্শ্ববর্তী এই টিলায় অবস্থান করছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

হাতির আগমনে পুরো বড়গোপ টিলা (বারেক টিলা) এলাকায় আতংক বিরাজ করছে। হাতির ভয়ে কেউ কাজে কিংবা সীমান্তে জমির পাশে যেতে পারছেন না।

বড়গোপ টিলা (বারেক টিলা) এলাকার বাসিন্দা জমির মিয়া জাগো নিউজকে বলেন, প্রতিদিন আমি সীমান্তের জঙ্গল থেকে লাকড়ি এনে দিলে ঘরের চুলায় আগুন জ্বলে। কিন্তু আজ বাড়ির পাশে জঙ্গলে হাতি আসায় ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না। তাই ঘরে চুলায় আগুনও জ্বলেনি।

বড়গোপ টিলা (বারেক টিলা) এলাকার বাসিন্দা সমির মিয়া জাগো নিউজকে বলেন, দিনতো কোনো রকমে পার করা যাবে। কিন্তু রাতে কী করে ঘরে থাকব? ছেলে-মেয়ে নিয়ে খুব আতংকে আছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জাগো নিউজকে বলেন, হাতিগুলোকে যাতে কেউ বিরক্ত না করে সেজন্য মাইকিং করে স্থানীয়দের সর্তক করা হচ্ছে।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মাহবুবুর রহমান বলেন, পুলিশ ও বিজিবি এলাকায় অবস্থান করছে। কেউই যাতে আগত হাতিগুলোকে বিরক্ত না করে সেই নির্দেশ দেওয়া হয়েছে।

লিপসন আহমেদ/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)