সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সুনামগঞ্জে ধানক্ষেত থেকে মেছো বাঘের ছানা ধরে বন বিভাগে হস্তান্তর

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে একটি মেছো বাঘের ছানা উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রঙ্গাচড়া এলাকার ধানক্ষেত থেকে ছানাটি উদ্ধার করা হয়। পরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে একটি মেছো বাঘের ছানা উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রঙ্গাচড়া এলাকার ধানক্ষেত থেকে ছানাটি উদ্ধার করা হয়। পরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রঙ্গাচড়া এলাকার একটি হাওরে ধান কাটার সময় হঠাৎ ক্ষেতের ভেতরে একটি ভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পান কৃষকরা। পরে তারা সেটিকে উদ্ধার করেন। পরে স্থানীয় বাসিন্দা মো. জুয়েল মিয়া এই মেছো বাঘটি তার নিজের বাড়িতে নিয়ে রাখেন।

স্থানীয় বাসিন্দা মো. জুয়েল মিয়া বলেন, তাহিরপুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় পাশের পাহাড়ি অঞ্চল বা বনাঞ্চল থেকে প্রাণীটি লোকালয়ে চলে এলে আমরা এটিকে ধরে নিয়ে আসি। বিষয়টি বিজিবি ও বন বিভাগের কর্মকর্তাকে জানানো হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, বন্যপ্রাণীটি উদ্ধারের জন্য বন বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাণীটিকে দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা হবে।

জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, তাহিরপুরের সীমান্তবর্তী এলাকার একটি হাওরের ধানক্ষেত থেকে হাওরের কৃষকরা একটি মেছো বাঘের ছানা ধরেন। বিষয়টি বন বিভাগকে জানালে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে ছানাটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, এখন যেহেতু হাওরের পানি কমে এসেছে সেজন্য এই মেছো বাঘের ছানাগুলো মাছ শিকার করতে ওত পেতে থাকে তবে, এগুলো মানুষের ওপর আক্রমণ করে না।

লিপসন আহমেদ/এমএন/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)