সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

লাইনে দাঁড়িয়ে আশীর্বাদ নিচ্ছে পোষা প্রাণীরাও

স্পেনে পোষা প্রাণীদের আশীর্বাদ পাওয়া একটি ব্যতিক্রমই নিয়মও বটে। চলতি বছরের শুরুতে কার্যকর হওয়া স্পেনের একটি নতুন আইন অনুযায়ী, পোষা প্রাণীরাও চার্চের যাজকের আর্শীবাদ পাবে, তাদের নিজস্ব সংবেদনশীলতার মধ্য দিয়ে টিকে থাকার জন্য। চার্জের সেন্ট অ্যন্টনি হাজির হয়ে যান তাদের আশীর্বাদ দেওয়ার জন্য। আর তারাও চ

স্পেনে পোষা প্রাণীদের আশীর্বাদ পাওয়া একটি ব্যতিক্রমই নিয়মও বটে। চলতি বছরের শুরুতে কার্যকর হওয়া স্পেনের একটি নতুন আইন অনুযায়ী, পোষা প্রাণীরাও চার্চের যাজকের আর্শীবাদ পাবে, তাদের নিজস্ব সংবেদনশীলতার মধ্য দিয়ে টিকে থাকার জন্য। চার্জের সেন্ট অ্যন্টনি হাজির হয়ে যান তাদের আশীর্বাদ দেওয়ার জন্য। আর তারাও চার্চের সামনে লাইনে দাঁড়িয়ে মালিকের সঙ্গে অপেক্ষা করে কখন আশীর্বাদপুষ্ট হবে।

দেশটির নতুন আইনের অধীনে, প্রাণীরা এখন আইনত স্পেনের পরিবারের অংশ। পোষা প্রাণীকে জীবন্ত, সংবেদনশীল প্রাণী হিসাবে বিবেচনা করা হচ্ছে দেশটিতে। যদি কোনো দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে, তবে আদালত সিদ্ধান্ত জানাবেন যে পোষা প্রাণীটি কার দায়িত্বে থাকবে।

এরই মধ্যে দেশটির অনেক নাগরিক পোষা প্রাণীদের তাদের পরিবারের অংশ হিসেবে বিবেচনা করা শুরু করেছেন। নতুন আইনে আরও বলা হয়েছে যে, পোষা প্রাণীকে তাদের মালিকদের কাছ থেকে বন্দী করা, পরিত্যাগ করা, দুর্ব্যবহার করা বা আলাদা করা যাবে না।

আশীর্বাদের বিশেষ দিনে মাদ্রিদের চার্চের সামনে শত শত মানুষ হাজির হন তাদের পোষা প্রাণী নিয়ে। রাস্তার দু'পাশ ভরে যায় কুকুর, বিড়াল, পোষা পাখিতে।

সূত্র: ডয়েচে ভেলে

এসএনআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)