সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

গাছ লাগিয়ে কাজ শুরু করলেন ডিএনসিসির চিফ হিট অফিসার

রাজধানীর তাপমাত্রা সহনীয় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে নিজের কার্যক্রম শুরু করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন।

রাজধানীর তাপমাত্রা সহনীয় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে নিজের কার্যক্রম শুরু করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্প্রতি ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ডিএনসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) সমঝোতা চুক্তি হয়। পরে বুশরা আফরিনকে ডিএনসিসি এলাকায় চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেয় আর্শট-রক।

আরও পড়ুন: ঢাকা উত্তরের 'চিফ হিট অফিসার' হলেন মেয়র আতিকের মেয়ে বুশরা

আজ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে চিফ হিট অফিসার বুশরা আফরিন বলেন, আমার মূল টার্গেট তাপমাত্রা কমানো। আমরা ঢাকা শহরে গাছ লাগানো শুরু করেছি। তবে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে না। এসব গাছ আমাদের আগামী প্রজন্মের জন্য কাজে দেবে। যত গাছ লাগাতে পারবো, ততটা নিরাপদ হবে এই ঢাকা শহর।

তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণ ছাড়াও অন্য পরিকল্পনার কথা তুলে ধরে চিফ হিট অফিসার বলেন, বৃক্ষরোপণ ছাড়াও আরও কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, যা অফিসিয়ালি এখনো রিলিজ করিনি। কুল জোন, কুলিং সেন্টার- এমন নানান পরিকল্পনা রয়েছে আমাদের।

আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা কমাতে কাজ করবে আরশট-রকফেলার ফাউন্ডেশন

তিনি বলেন, তবে আমরা যে ধরনের পরিকল্পনা নিয়েছি তাতে করে আমাদের কিছুটা সময় লাগবে। কারণ এগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। মাত্র এক মাস হয়েছে আমি নিয়োগ পেয়েছি। এখন আমরা এ বিষয়ে আরও স্টাডি করছি, সার্ভে করছি। ফলাফল পেতে আরও কিছুটা সময় লাগবে।

এমএমএ/কেএসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)