সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

হাওরাঞ্চলে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা

সুনামগঞ্জে বেড়েছে শীতের প্রকোপ। সেইসঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ। সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিউমোনিয়া, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ায় চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। সুনামগঞ্জ ২৫০ শয্য

সুনামগঞ্জে বেড়েছে শীতের প্রকোপ। সেইসঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ। সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিউমোনিয়া, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ায় চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের তথ্য মতে, হাসপাতালের শিশু ওয়ার্ডে ৫৬টি শয্যা থাকলেও প্রতিদিন ১০০ জনের ওপরে রোগী ভর্তি হচ্ছে।

সদর হাসপাতালে ছেলেকে নিয়ে আসা রাজিব আহমেদ জাগো নিউজকে বলেন, ‌'গতকাল রাতে হঠাৎ ছেলের (৪) শ্বাসকষ্ট বেড়ে যায়। পাশাপাশি শরীরে মারাত্মক জ্বর থাকায় হাসপাতালে আসি। হাসপাতালে বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।'

রোগীর স্বজন আমেনা বেগম জাগো নিউজকে বলেন, 'দুদিন ধরে মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেছে, মেয়ের নিউমোনিয়া হয়েছে। শুধু আমার মেয়ে না, প্রতিদিনই দেখছি ঠান্ডাজনিত রোগে আক্রান্তরা হাসপাতালে ভর্তি হচ্ছে।' ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আব্বাস মিয়া বলেন, 'হাসপাতালে ঠান্ডা মৌসুমে শিশু রোগীর সংখ্যা বাড়ে। প্রতিবছর বেড শয্যা কম থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়া উচিত।'

সুনামগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. মনির হোসেন জাগো নিউজকে বলেন, 'শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়েছে। এই ওয়ার্ডে শয্যা রয়েছে ৫৬টি। বুধবার ১২৪ জন রোগী ভর্তি ছিল। আমরা ফ্লোরে চাদর ও ম্যাট্রেস দিয়ে থাকার জায়গা করেছি।'

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, 'হাওরাঞ্চলের বেশিরভাগ বাড়িঘর টিনের। সেইসঙ্গে এই মৌসুমে শীতল বাতাস বয়ে যাওয়ায় শিশুরা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। তবে চিকিৎসক সংকট ও পর্যাপ্ত নার্স না থাকায় সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে।'

শিশুরা যাতে সর্দি-জ্বরে আক্রান্ত না হয়, সেজন্য অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

লিপসন আহমেদ/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)