সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পরিবেশ দিবসে ছাত্রদলের পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (৫ জুন) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (৫ জুন) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ের অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র বাংলাদেশ। আগামীর সম্ভাব্য পরিবেশগত বিপুল বিপর্যয় প্রতিরোধে বিএনপি এরই মধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবেশ সুরক্ষায় ক্ষমতায় গেলে ৫ বছরে ৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিএনপির আগামী দিনের ইশতেহারেও জলবায়ু ও পরিবেশ রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রদল ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে ৫ জুন থেকে ১৫ দিনব্যাপী সারাদেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌর, ওয়ার্ডসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)