সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

৫ লাখ গাছ লাগানোর ঘোষণা চসিক মেয়রের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ নগরী গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ কর্মসূচির আওতায় নগরীতে ৫ লাখ গাছ লাগানোর ঘোষণা দেন মেয়র।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ নগরী গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ কর্মসূচির আওতায় নগরীতে ৫ লাখ গাছ লাগানোর ঘোষণা দেন মেয়র।

সোমবার (৮ জুলাই) দুপুরে নগরীর টাইগারপাসের বিন্নাঘাস প্রকল্প এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধনকালে এমন ঘোষণা দেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

কর্মসূচির উদ্বোধনকালে মেয়র বলেন, পরিকল্পিতভাবে বৃক্ষ লাগিয়ে পরিবেশ রক্ষা করতে হবে। আজ বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় জলবায়ু পরিবর্তন ঠেকাতে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য।

তিনি বলেন, আমরা যেমন পরিবেশকে আঘাত করেছি তেমনি পরিবেশও আমাদের প্রতি বৈরী আচরণ করছে। যার ফলে অতিরিক্ত খরা ও অতি বৃষ্টি দেখা দিচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের বনাঞ্চল সৃষ্টি করতে হবে। এই লক্ষ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসসূচিসহ নগরীর স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে ৫ লাখ গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি।

এছাড়া প্রত্যেক কাউন্সিলরকে নিজ নিজ ওয়ার্ডে রোপণের জন্য ৫ হাজার করে চারা দেওয়া হয়। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে নগরীকে সবুজায়ন করে তুলতে পারবো বলে মনে করেন মেয়র।

এসয়ম চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, ম্যালিরিয়া ও মশক নিধন কর্মকর্তা শরিফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

এমডিআইএইচ/এমআইএইচএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)