সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

১০ বছরে এক লাখ বৃক্ষরোপণ করবে আজিজা-রফিক ফাউন্ডেশন

কিশোরগঞ্জের কটিয়াদীতে বৃক্ষ ও বজ্রপাতনিরোধী তাল বীজ রোপণ কর্মসূচি পালন করেছে আজিজা-রফিক ফাউন্ডেশন। শনিবার (২৭ আগস্ট) সকালে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজানা শাহরিয়ার বিন মান্নান।

কিশোরগঞ্জের কটিয়াদীতে বৃক্ষ ও বজ্রপাতনিরোধী তাল বীজ রোপণ কর্মসূচি পালন করেছে আজিজা-রফিক ফাউন্ডেশন। শনিবার (২৭ আগস্ট) সকালে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজানা শাহরিয়ার বিন মান্নান।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজি মো. রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন, তৌহিদ নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদ উদ্দিন ও আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খানজানা শাহরিয়ার বিন মান্নান বলেন, বর্তমানে অনাবৃষ্টি একটি প্রাকৃতিক বৈরিতার অংশ। এর মূলে রয়েছে অবাধে বৃক্ষনিধন। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, বৃক্ষকে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম জানান, আগামী ১০ বছরে আমরা কটিয়াদী উপজেলা সবুজ করতে চাই। সেজন্য প্রতি বছর ১০ হাজার বৃক্ষ ও ১০ হাজার তাল বীজ রোপণ করবো। কটিয়াদী উপজেলায় ১০ বছরে অন্তত এক লাখ বৃক্ষরোপণ ও এক লাখ তাল বীজ রোপণ করা হবে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)