সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শুঁড়ে পেঁচিয়ে কৃষককে পিষে মারলো হাতি

কক্সবাজারের চকরিয়ায় ধানক্ষেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় অপর এক কৃষক আহত হয়েছেন।

কক্সবাজারের চকরিয়ায় ধানক্ষেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় অপর এক কৃষক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম বেলাল উদ্দিন (৫৫)। তিনি হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকার জহর মল্লিক ফকিরের ছেলে। আহত কামাল হোসেন (৪৫) একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে পাহাড় সংলগ্ন নিজের ধানক্ষেতে আগাছা পরিষ্কার করছিলেন বেলাল উদ্দিন। এসময় হঠাৎ দলছুট একটি বন্যহাতি ছুটে এসে বেলাল উদ্দিনকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একইভাবে কামাল হোসেন নামের অপর কৃষককেও আহত করে হাতিটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন বন্যহাতির আক্রমণে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)