সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সাপের কামড়ে প্রাণ গেলো আট মাসের অন্তঃসত্ত্বার

মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে তানিয়া আক্তার (২৫) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) রাত ৯টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে তানিয়া আক্তার (২৫) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) রাত ৯টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

তানিয়া আক্তার একই গ্রামের সৌদি আরব প্রবাসী দিলু মল্লিকের স্ত্রী। তিনি এক সন্তানের মা। বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তানিয়া।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে তানিয়া বসতঘরের দরজা খুলে বাহিরে বের হতে যান। দরজার সামনে পা ফেলতেই বিষধর সাপ তানিয়াকে কামড় দেয়। তানিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় দাদন হাওলাদার নামে এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্বশুর জহির উদ্দিন মল্লিক বলেন, সাপের কামড়ে আমার ছেলের বউ মারা গেছে। এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজিজুল হক খান বলেন, হাসপাতালে আনার অনেক আগেই রোগীর মৃত্যু হয়। স্থানীয় ফকির বা কবিরাজের কাছে না গিয়ে প্রথমেই হাসপাতালে নিয়ে এলে হয়তো তানিয়াকে বাঁচানো সম্ভব হতো।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)