সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

প্যান্টের মধ্যে ১০০ জীবন্ত সাপ নিয়ে ধরা খেলেন পাচারকারী

চীনের মূল ভূখণ্ডে শতাধিক জীবন্ত সাপ পাচারকালে এক ব্যক্তিকে আটক করেছে চীনের কর্তৃপক্ষ। পাচারকারী এসব সাপ প্যান্টের মধ্যে লুকিয়ে রেখেছিলেন।

চীনের মূল ভূখণ্ডে শতাধিক জীবন্ত সাপ পাচারকালে এক ব্যক্তিকে আটক করেছে চীনের কর্তৃপক্ষ। পাচারকারী এসব সাপ প্যান্টের মধ্যে লুকিয়ে রেখেছিলেন।

চীনের কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ফুতিয়ান বন্দর (হংকং ও চীনের মূল ভূখণ্ডের মধ্যে একটি চেকপয়েন্ট) ব্যবহারকরা ওই পাচারকারীর গতিরোধ করে দক্ষিণ চীনের শহর শেনজেনের কাস্টমস কর্মকর্তারা।

আরও পড়ুন>

তল্লাশির এক পর্যায়ে তার প্যান্টের মধ্যে পলিথিনের ছয়টি ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো ট্যাপ দিয়ে আটকানো ছিল।

বিবৃতিতে বলা হয়, ব্যাগগুলো খোলার পর প্রত্যেকটিতে বিভিন্ন আকার ও রংয়ের বেশ কিছু করে সাপ পাওয়া যায়। পরে গণনা করে মোট ১০৪টি সাপ উদ্ধার করা হয়।

ওই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে কি না তা জানায়নি কাস্টমস কর্তৃপক্ষ। তবে নিয়ম ভঙ্গ করে থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এর আগে জুনে অন্য একজনকে ম্যাকাও থেকে মূল ভূখণ্ড চীনে ৪৫৪টি বিপন্ন কচ্ছপ পাচার করার চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছিল।

সূত্র: সিএনএন

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)