সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

স্কেটিং করে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আসছে ১০ বছরের বালক

অতিরিক্ত বৃক্ষনিধনের ফলে তীব্র উষ্ণায়নে ভুগছে গোটা পৃথিবী। এ থেকে বাঁচতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এ কারণে প্রকৃতি রক্ষা ও বন্ধুত্বের বার্তা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে স্কেটিং যাত্রা শুরু করেছেন এক যুবক ও এক বালক।

অতিরিক্ত বৃক্ষনিধনের ফলে তীব্র উষ্ণায়নে ভুগছে গোটা পৃথিবী। এ থেকে বাঁচতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এ কারণে প্রকৃতি রক্ষা ও বন্ধুত্বের বার্তা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে স্কেটিং যাত্রা শুরু করেছেন এক যুবক ও এক বালক।

জানা গেছে, সোমবার (১ মে) 'গাছ লাগান, প্রাণ বাঁচান' বার্তা নিয়ে উত্তর ২৪ পরগনার শ্যামনগর থেকে স্কেটিং করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ২৮ বছর বয়সী সন্দিব মান্না ও ১০ বছর বয়সী কৃষ্ণ ঘোষ। তাদের সঙ্গে বাইসাইকেলে করে রওয়ানা দিয়েছেন আরও একজন।

আরও পড়ুন>> দার্জিলিংয়ে বাংলাদেশি পর্যটকদের ভিড়

ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক ছাড়াও দুই দেশের পরিবেশকে উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে গাছ লাগানোর বার্তা নিয়ে এই যাত্রা শুরু করেছেন তারা। তাদের এই মহতী উদ্যোগকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে উপস্থিত ছিলেন স্থানীয়রা। উপস্থিত ছিলেন ভাটপাড়ার পৌরসভার সদস্য অরুণ ব্রহ্মও।

অরুণ ব্রহ্ম জানান, ভারত-বাংলাদেশের মৈত্রীর পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে শ্যামনগরের বাসুদেবপুর থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত স্কেটিং করে যাচ্ছেন দুই ভারতীয়। আমাদের সবার পক্ষ থেকে তাদের সাফল্য এবং ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী আরও সুদৃঢ় হোক, এই কামনা করি।

আরও পড়ুন>> পশ্চিমবঙ্গে স্কুলে অস্ত্রধারীর হানা, শিক্ষার্থীদের জিম্মির চেষ্টা

বাংলাদেশে স্কেটিং করে যাচ্ছে বলে ১০ বছরের কৃষ্ণ খুবই আনন্দিত। তার কাছে স্কেটিং একটি খেলার মতোই।

সন্দিব মান্না স্কেটিং করে বিদেশযাত্রার দীর্ঘ প্রশিক্ষণ নেওয়ার পর এই সাহসটা পেয়েছেন তারা। সন্দিব জানান, ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও সুমধুর হোক, সেই বার্তা নিয়েই আমরা এগোচ্ছি। শুধু তাই নয়, তার সঙ্গে আমরা বলবো- গাছ লাগাও, প্রাণ বাঁচাও।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)