সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ঝালকাঠিতে নদী তীরবর্তী এলাকায় সাপ আতঙ্ক

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝালকাঠির নদ-নদীতে পানি বেড়েছে। পানি বিপৎসীমা অতিক্রম করে আবাসিক এলাকায় ঢুকছে। এরইমধ্যে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। বাসাবাড়িতে ঢুকে পড়ছে সাপ।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝালকাঠির নদ-নদীতে পানি বেড়েছে। পানি বিপৎসীমা অতিক্রম করে আবাসিক এলাকায় ঢুকছে। এরইমধ্যে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। বাসাবাড়িতে ঢুকে পড়ছে সাপ।

বাসিন্দারা বলছেন, পানি বেড়ে নিচু বাগান, ঝোপঝাড়, জঙ্গল তলিয়ে গেছে। সাপের বসবাসের নির্ধারিত স্থান তলিয়ে যাওয়ায় আশ্রয় নিচ্ছে উঁচু স্থানের ঝোপ-জঙ্গলে। ঢুকছে বাড়িঘরে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক রনি বলেন, 'সকাল থেকেই পানি বাড়তে শুরু করেছে। পানিতে সাপ সাঁতরাতে দেখেছি। কখন ঘরে উঠে আসে সেই ভয়ে আছি। সাপটি বিষাক্ত কি-না বুঝতে পারিনি। তবে রং ছিল কুচকুচে কালো।'

বিষখালী নদী তীরবর্তী সাচিলাপুর এলাকায় পানি ঢুকেছে। গতকাল বেড়িবাঁধের ওপরে দুটি সাপ পিটিয়ে মেরেছেন স্থানীয়রা।

ঝালকাঠি সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জেবুন্নেছা বলেন, আমাদের এদিকে যেসব সাপ আছে, তার বেশিরভাগই নির্বিষ। তারপরও সাপ থেকে সতর্ক থাকা উচিত।

তিনি আরও বলেন, সাপ পানিতে সাঁতার কাটে কিন্তু বসবাস করতে পারে না। উঁচু স্থানের নিঝুম ঝোপঝাড়, রান্নাঘর, গোয়ালঘর, কাঁচারি ঘর, পরিত্যক্ত ঘরে বাসা বাঁধে। সেখানেই প্রজননের মাধ্যমে বংশ বিস্তার ঘটায়। তবে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করলে সাপ থাকতে পারে না।

আতিকুর রহমান/এসআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)