সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বালু নদীর তীর থেকে তালগাছের চারা রোপণ অভিযান শুরু

বজ্রপাত, ভূমিধস-ভূমিক্ষয় রোধ এবং ভূগর্ভস্থ পানির স্তর ও মাটির উর্বরতা রক্ষায় রাজধানীর পূর্বপ্রান্তে বালু নদীর তীরে দুইশোর বেশি তালগাছের চারা রোপণ করেছে পরিবেশ সংরক্ষণে অগ্রণী তিন সংগঠন। পাশাপাশি এ কর্মসূচিকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছে সংগঠনটি।

বজ্রপাত, ভূমিধস-ভূমিক্ষয় রোধ এবং ভূগর্ভস্থ পানির স্তর ও মাটির উর্বরতা রক্ষায় রাজধানীর পূর্বপ্রান্তে বালু নদীর তীরে দুইশোর বেশি তালগাছের চারা রোপণ করেছে পরিবেশ সংরক্ষণে অগ্রণী তিন সংগঠন। পাশাপাশি এ কর্মসূচিকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ে বালু নদীর পাড়ে কায়েতপাড়ায় বালুপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে 'নদী ও প্রাণ প্রকৃতি সংরক্ষণে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের তালের বীজের সাথে পরিচয় করিয়ে দেন নদী-প্রকৃতি রক্ষার সংগঠন নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস।

শামস বলেন, অপরিকল্পিতভাবে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটার কারণে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণহানি বেড়েছে। পাখিদের আবাসস্থল হারিয়ে যাচ্ছে। পাখিদের মন ভালো নেই, তাই আমাদেরও মন ভালো নেই। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

ইনিশিয়েটিভ ফর পিস সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুর রহমান পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা থেকে বাঁচতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে তালগাছের চারা রোপণের আহ্বান জানান। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা বলেন, বৃক্ষনিধন বন্ধ করে বনজ, ফলজ ও ওষুধি গাছ লাগাতে হবে।

নোঙর ট্রাস্ট সদস্য নজীর আহমদ সিমাব, ফজলে সানি, কায়েতপাড়া বাজার মালিক সমিতির সদস্য রফিকুল ইসলাম হিরু, খলিলুর রহমান, শহিদুল ইসলাম খান প্রমুখ তাদের বক্তব্যে আগামী প্রজন্মের জন্য সবুজ বিশ্ব গড়তে বৃক্ষরোপণের আহ্বান জানান। শিশু শিক্ষার্থীরাও এদিন বিদ্যালয়ের সীমানা ঘেঁষে তালগাছের চারা রোপণ করে।

আইএইচআর/এমকেআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)