সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩১°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫০%বাতাস ৮ কিমি/ঘ

ঈদে নজর কাড়ছে একজোড়া গোলাপি মহিষ

পাবনার ঈশ্বরদীতে কোরবানির পশু ক্রেতাদের নজর কেড়েছে এক জোড়া গোলাপি রঙের মহিষ। পৌর শহরের অরণকোলা পশুর হাটসংলগ্ন জাকির ডেইরি ফার্মে রয়েছে এই জোড়া গোলাপি মহিষ। গোলাপি রঙের মহিষ দুটি কিনতে দূর-দূরান্ত থেকে ক্রেতারা খামারে আসছেন। আবার অনেকেই গোলাপি মহিষ দেখতে খামারে ভিড় জমাচ্ছেন।

পাবনার ঈশ্বরদীতে কোরবানির পশু ক্রেতাদের নজর কেড়েছে এক জোড়া গোলাপি রঙের মহিষ। পৌর শহরের অরণকোলা পশুর হাটসংলগ্ন জাকির ডেইরি ফার্মে রয়েছে এই জোড়া গোলাপি মহিষ। গোলাপি রঙের মহিষ দুটি কিনতে দূর-দূরান্ত থেকে ক্রেতারা খামারে আসছেন। আবার অনেকেই গোলাপি মহিষ দেখতে খামারে ভিড় জমাচ্ছেন।

দেশে গোলাপি রঙের মহিষ বিরল। খুব একটা বেশি এই মহিষ দেখা যায় না। ঈশ্বরদীর খামারগুলোতে চার-পাঁচ বছর ধরে গোলাপি রঙের মহিষ পালন করা হয়। বিগত বছরগুলোতে অরণকোলা মামা কৃষি ফার্ম, আলো ডেইরি ফার্ম ও তানভীর ডেইরি ফার্মে গোলাপি মহিষ লালন-পালন করা হয়। প্রতিবছরই কোরবানির ঈদে এই গোলাপি মহিষ বিক্রি করে খামারিরা লাভবান হচ্ছেন।

উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ মহিষগুলো অ্যালবেনো বাফেলো (Albino Buffalo) জাতের। অত্যন্ত বিরল প্রজাতির মহিষ। জিনগত ত্রুটির কারণে ত্বকে মেলানিনের (Melanin) অভাব ঘটে, যার ফলে এদের শরীর হালকা গোলাপি হয় বা কখনো কখনো ধবধবে সাদা হয়। এদের চোখ সাধারণত হালকা গোলাপি বা নীল রঙের হয়ে থাকে। এ মহিষ কালো মহিষের মতোই শান্ত প্রকৃতির। খাদ্যেভ্যাসের কোনো পরিবর্তন নেই। অন্যান্য মহিষ যা খায় এ মহিষও তাই খায়। শরীরের রঙ গোলাপি হওয়ায় ক্রেতাদের কাছে এ মহিষের কদর বেশি।

অরণকোলার জাকির ডেইরি ফার্মের পরিচালক শরীফ হোসেন জানান, গোলাপি জাতের মহিষ দুটি আমাদের খামারে ৬ বছর ধরে লালন পালন করেছি। এ মহিষ দুটি সখের বশে লালনপালন করেছি। মহিষকে দিনে দুইবার গোসল করাতে হয়। দিনে বেশ কয়েকবার খাবার দিতে হয়। মহিষ দুটি কোরবানি দেওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত।

জাকির ডেইরি ফার্মের স্বত্বাধিকারী জাকির হোসেন বলেন, আমাদের খামারে দুইটি অ্যালবেনো জাতের মহিষ রয়েছে। এ মহিষ সচরাচর মিলে না। আমরা খুব কষ্ট করে এ দুইটি মহিষ সংগ্রহ করেছি। এ মহিষের বাজার দর এখন ৪ লাখ ২০ হাজার টাকা। এ মহিষগুলো দেখতে বেশ সুন্দর। তাই বাজারদর একটু বেশি।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার অরণকোলার এক খামারে বিরল জাতের একজোড়া মহিষ লালনপালন করা হচ্ছে। যেটাকে অ্যালবেনো বাফেলো জাতের মহিষ বলা হয়। এ জাতের মহিষ কক্সবাজারের টেকনাফ হয়ে এ দেশে আসে। গায়ের রঙ গোলাপি হওয়ায় এগুলো দেখতে বেশ সুন্দর। তাই কোরবানির ঈদে ক্রেতাদের কাছে এগুলোর চাহিদা বেশি মনে হচ্ছে।

শেখ মহসীন/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

রয়্যাল শোতে সেরা গরুর মাংসের শব বনসমারা জাতের, নিলামে কেজিপ্রতি ৮০ র‍্যান্ড

দক্ষিণ আফ্রিকার ২০২৬ রয়্যাল শোতে মাংসের শব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রিজার্ভ চ্যাম্পিয়ন দুটিই জিতেছে ফেরেরো বনসমারাস; অন্য শ্রেণিতে সেরা বিফমাস্টার ও সান্তা গারট্রুডিস।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

গবাদিপশুর ২৮টি রোগ নির্ণয় পরীক্ষায় আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেল আইসিএআর-নিভেদি

ভারতের বেঙ্গালুরুর জাতীয় প্রাণিরোগতত্ত্ব ও রোগ তথ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরীক্ষাগার লাম্পি স্কিন, পিপিআর, আফ্রিকান সোয়াইন ফিভার, ব্রুসেলোসিস ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সসহ ২৮টি পরীক্ষায় আইএসও/আইইসি ১৭০২৫ স্বীকৃতি পেয়েছে।

আইসিএআর১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)