সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ঘরে বিষাক্ত সাপ ছেড়ে স্ত্রী-সন্তানকে হত্যা!

চলছে দাম্পত্য কলহ। আর তাতেই অতিষ্ঠ হয়ে ঘরে বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিলেন এক ব্যক্তি। সেই সাপের কামড়ে মৃত্যু হয়েছে তার স্ত্রী ও দুই বছরের শিশু সন্তানের। অবিশ্বাস্য হলেও ভারতের ওড়িশা রাজ্যে এমন ঘটনা ঘটেছে।

চলছে দাম্পত্য কলহ। আর তাতেই অতিষ্ঠ হয়ে ঘরে বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিলেন এক ব্যক্তি। সেই সাপের কামড়ে মৃত্যু হয়েছে তার স্ত্রী ও দুই বছরের শিশু সন্তানের। অবিশ্বাস্য হলেও ভারতের ওড়িশা রাজ্যে এমন ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় দেড় মাস আগে ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্যনগর থানার আধেগাঁও গ্রামে ঘরে সাপ ছেড়ে দিয়ে স্ত্রী-সন্তানকে হত্যার এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনায় দায়ী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ২ পুলিশ সদস্যকে ২ ঘণ্টা ঘাস কাটার সাজা!

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যে ব্যক্তি এই কাজ করেছেন, তার নাম 'কে গণেশ পাত্র' বলে জানা গেছে। ২০২০ সালে 'কে বাসন্তী পাত্রকে' (২৩) বিয়ে করেন তিনি। তাদের সংসারে দেবস্মিতা নামে দুই বছরের একটি মেয়ে ছিল। সংসার শুরুর প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও, কিছু দিন পর থেকেই গণেশ-বাসন্তীর সংসারে অশান্তি শুরু হয়।

জানা গেছে, গত ৬ অক্টোবর গণেশ প্লাস্টিকের বয়ামের ভেতরে করে একটি কোবরা সাপ বাড়িতে নিয়ে আসেন। সে সময় তার স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে ছিল। সেই সুযোগে গণেশ সাপটি ঘরে ছেড়ে দেয়। পরের দিন সকালে দুজনকেই সাপের কামড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় গণেশ অন্য ঘরে ঘুমাচ্ছিলেন।

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে মিষ্টি নিয়ে মারামারি, আহত ৬

গঞ্জামের পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, গণেশ 'ধর্মীয় উদ্দেশে ব্যবহার' করার কথা বলে এক সাপুড়ের কাছ থেকে বিষাক্ত ওই সাপটি কিনেছিলেন। এ ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করেছে। তাছাড়া বাসন্তীর বাবা গণেশের বিরুদ্ধে হত্যার অভিযোগে এফআইআর দায়ের করার পর, জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)