সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

এসির ভেতর থেকে বেরিয়ে এলো কালনাগিনী

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে দুই জোড়া সাপ উদ্ধারের ঘটনার পর এবার নগরীর একটি বেসরকারি ক্লিনিকের এসির ভেতর থেকে প্রায় চার ফুট লম্বা একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে দুই জোড়া সাপ উদ্ধারের ঘটনার পর এবার নগরীর একটি বেসরকারি ক্লিনিকের এসির ভেতর থেকে প্রায় চার ফুট লম্বা একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেলে নগরীর সাগরদী এলাকার 'বরিশাল মেডিকেল সার্ভিসেস' ক্লিনিকের একটি এসির ভেতর থেকে সাপটি উদ্ধার করেন অ্যানিমল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। পরে বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করা হয়।

বরিশাল মেডিকেল সার্ভিসেস ক্লিনিকের মালিক ও পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস. এম. আবুল হাসান জানান, ক্লিনিকের একটি এসি খুলে বাসায় নেওয়ার জন্য কোম্পানির কর্মীরা এলে তারা এসির ভেতরে দুটি সাপ দেখতে পান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। ৯৯৯ থেকে অ্যানিমল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। তিনি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

আসাদুল্লাহ হাসান মুসা জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এসির ভেতর থেকে চার ফুট লম্বা একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। ক্লিনিকের পেছনে ঝোপঝাড় থাকায় সাপটি সম্ভবত এসির পাইপ বা দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করেছে। তবে ক্লিনিকের কর্মীরা দুটি সাপ দেখার দাবি করলেও উদ্ধার অভিযানে একটি সাপই পাওয়া গেছে। উদ্ধার হওয়া সাপটি পূর্ণবয়স্ক হলেও মানুষের জন্য প্রাণঘাতী নয়।

সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সাপটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সেটিকে কাশিপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ও ৮ জুন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ডিআইজির কক্ষ থেকে চারটি (দুই জোড়া) কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাপ উদ্ধারের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শাওন খান/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)