সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মেঝেতে খেলার সময় সাপের কামড়, প্রাণ গেলো শিশুর

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় সাপের কামড়ে আরিয়ান (১৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় সাপের কামড়ে আরিয়ান (১৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে টাঙ্গাব ইউনিয়নের পাচাহার গ্রামে এই ঘটনা ঘটে। আরিয়ান ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সানজিদা সুলতানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। শিশুর পরিবারের লোকজন দাবি করছিল যে সাপে কাটার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সাপেকাটা শিক্ষার্থীকে ঝাড়ফুঁক, ২ ঘণ্টা পর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরিয়ান রাত ৯টার দিকে ঘরের মেঝেতে বসে খেলা করছিল। খেলার সময় বিষাক্ত কোনো সাপে শিশুটিকে কামড়েছে। পরে শিশুটি জ্ঞান হারালে পরিবারের লোকজন টের পেয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, সাপে কাটায় কোনো শিশু মারা যাওয়ার খবর পাইনি। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

মঞ্জুরুল ইসলাম/জেএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)