সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কম খরচে মটরশুঁটির বাম্পার ফলনে খুশি কৃষক

শেরপুরের চরাঞ্চলের কৃষকেরা নায্য দাম ও জমির উর্বরতার সুফলে মটরশুঁটি চাষে আগ্রহী হয়ে উঠছেন। হাইব্রিড জাতের দেবগিরি মটরশুঁটি চাষে রোগবালাই কম হওয়ায় এবং চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় শেরপুরে বাম্পার ফলন হয়েছে। এতে খুশি চরাঞ্চলের চাষিরা। কৃষি বিভাগ বলছে, ভালো ফলন ও লাভজনক হওয়ায় আগামী মৌসুমে ডালজাতীয় এ

শেরপুরের চরাঞ্চলের কৃষকেরা নায্য দাম ও জমির উর্বরতার সুফলে মটরশুঁটি চাষে আগ্রহী হয়ে উঠছেন। হাইব্রিড জাতের দেবগিরি মটরশুঁটি চাষে রোগবালাই কম হওয়ায় এবং চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় শেরপুরে বাম্পার ফলন হয়েছে। এতে খুশি চরাঞ্চলের চাষিরা। কৃষি বিভাগ বলছে, ভালো ফলন ও লাভজনক হওয়ায় আগামী মৌসুমে ডালজাতীয় এ ফসলের চাষ আরও বাড়বে।

কৃষি বিভাগ জানায়, শেরপুরের চরাঞ্চলের মাটি মটরশুঁটি চাষের জন্য বেশ উপযোগী। হাইব্রিড জাতের 'দেবগিরি' মটরশুঁটি চাষে রোগবালাই তুলনামূলক কম হওয়ায় কীটনাশকের প্রয়োজন হয় না। বীজ রোপণের ৬০-৭০ দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায়। অক্টোবর মাসে জমি চাষ করে মটরশুঁটির বীজ বপন করা হয়। বিঘাপ্রতি ১২ কেজি বীজ দরকার।

জমিতে শুধু টিএসপি ও পটাশ সার প্রয়োজন। ক্ষেত্রবিশেষে গোড়াপচা ও পোকাবিরোধী কীটনাশক ব্যবহার করতে হয়। সেচের প্রয়োজন হয় না বললেই চলে। তিন দফায় গাছ থেকে মটরশুঁটি সংগ্রহ করা হয়। 'দেবগিরি' জাতের মটরশুঁটির বিঘাপ্রতি গড় ফলন ৪০-৫০ মণ। বাজারে প্রতি মণ মটরশুঁটি বিক্রি হচ্ছে আড়াই থেকে ৩ হাজার টাকা।

সদর উপজেলার চরখারচর গ্রামের কৃষক হারেজ মিয়া কৃষি বিভাগের সহযোগিতায় ১ বিঘা জমিতে মটরশুঁটি আবাদ করেছিলেন। এরই মধ্যে ফসল ঘরে তুলেছেন। হারেজ মিয়া জানান, তার খরচ হয়েছে ৪-৫ হাজার টাকা। বিক্রি করেছেন ২৫ হাজার টাকা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় শেরপুর সদরে মটরশুঁটির বাম্পার ফলন হয়েছে।

কামারের চরের কৃষক জুলহাস উদ্দিন ২০ শতাংশ জমিতে মটরশুঁটি চাষ করেছিলেন। তিনি বলেন, 'মটরশুঁটি তুলে ওই জমিতে পাট চাষ করবো। মটরশুঁটি গাছের ডালপালা ও শেকড় মাটির উর্বরতা শক্তি বাড়ায়। তাই পরের ফসলে সার কম লাগবে। সামনের মৌসুমে আরও বেশি জমিতে মটরশুঁটি চাষ করবো।'

কৃষক আশরাফুল ইসলাম বলেন, 'হালচাষ করে এবং হালচাষ ছাড়া দুই ভাবেই মটরশুঁটি আবাদ হয়। আগাম ফলন ওঠার কারণে আমরা একই জমিতে ভুট্টা চাষের সুযোগ পাই। তাই চরাঞ্চলে দিনদিন মটরশুঁটির আবাদ বাড়ছে।'

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জাগো নিউজকে বলেন, 'মটরশুঁটি চাষে তুলনামূলক খরচ কম, লাভ বেশি। তাই কৃষকেরা এই ফসলে দিনদিন আগ্রহী হয়ে উঠছেন। এ মৌসুমে জেলায় মটরশুঁটির বাম্পার ফলন হয়েছে। আমাদের নিয়মিত প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।'

এমএনআইএম/এসইউ

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)