সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বন্যপ্রাণী রক্ষায় ইতিবাচক প্রতিযোগিতা তৈরির আহ্বান

বন্যপ্রাণী রক্ষায় ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অনেকেই বোবা প্রাণীদের ওপর জুলুম করে। অথচ কোনো ধর্মে তা সমর্থন করে না। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে নিঃস্বার্থে কাজ করতে হবে।

বন্যপ্রাণী রক্ষায় ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অনেকেই বোবা প্রাণীদের ওপর জুলুম করে। অথচ কোনো ধর্মে তা সমর্থন করে না। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে নিঃস্বার্থে কাজ করতে হবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজওয়ানা হাসান।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলন উপলক্ষে 'বিবিসিএফ-জীববৈচিত্র্য সংরক্ষণ আপোষহীন নেতৃত্ব' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অনেকেই সাপ দেখলে ভয় পায়। বিনা কারণে সাপ মেরে ফেলে। অথচ সাপ দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরি করা হয়। সাপকে আক্রমণ না করলে কামড় দেয় না। আবার একইভাবে মানুষ বৈদ্যুতিক তারের মাধ্যমে হাতি মেরে ফেলে। তখন ফসল রক্ষার অজুহাত দেখায়। এ ধরনের ক্ষতি হলে সরকার ক্ষতিপূরণ দিবে।

বন্যপ্রাণী রক্ষায় সোনাদিয়া ইকোনমিক জোন প্রকল্প বাতিল করা হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, শুধু প্রকল্প বাতিল করলে হবে? বন দখলদারদেরও উচ্ছেদ করতে হবে। এটা বনরক্ষকদের বলেছি।

আলোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ছগীর আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এমএমএ/এমএমএআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)