সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

হাতিরঝিলে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

হাতিরঝিলে পুলিশ প্লাজার পেছনের প্লাটিনাম পার্কে সোমবার বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। এর মধ্য দিয়ে যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের সূচনা করা হয়েছে।

হাতিরঝিলে পুলিশ প্লাজার পেছনের প্লাটিনাম পার্কে সোমবার বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। এর মধ্য দিয়ে যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের সূচনা করা হয়েছে।

ওই কর্মসূচিতে আরও অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমত উল্লাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, গত ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'বিশ্ব পরিবেশ দিবস ও 'জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২২' উদ্বোধন করেছেন।

'সুতরাং এটা শুধু একটা কর্মসূচি নয়, এটা বৃক্ষরোপণ অভিযান। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে যুবলীগের নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ড/ইউনিয়ন/পৌরসভা/উপজেলা/জেলা ও মহানগরে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে।'

তিনি বলেন, এরই মধ্যে যুবলীগের অনেক শাখা বৃক্ষরোপণ শুরু করেছে স্বপ্রণোদিত হয়ে। আমি তাদের সাধুবাদ জানাই। এখনই বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এবং টেকসই উন্নয়নের জন্য বৃক্ষরোপণ, তথা উন্নত প্রাকৃতিক পরিবেশের কোনো বিকল্প নেই।

পরশ জানান, গত বছর প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা প্রায় ১ কোটি বৃক্ষরোপণ করে প্রশংসার দাবিদার হয়েছিলাম। প্রথম ১৫ দিনেই আমরা প্রায় ৩ লাখ বৃক্ষরোপণ করেছিলাম। এবারও আমরা প্রতি ১৫ দিন অন্তর কেন্দ্রীয় দপ্তর থেকে হাল নাগাদ তথ্য নেওয়া হবে কয়টি বৃক্ষ আমরা লাগালাম।

এসইউজে/এমআরএম/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)