সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পানিতে আমনসহ শীতকালীন সবজি, কৃষকের মাথায় হাত

নীলফামারীতে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমন ধানসহ শীতকালীন সবজি। ফলন আশানুরূপ হলেও বৃষ্টির পানিতে মাটির সঙ্গে একাকার এসব ফসল। এতে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে সংশয় দেখা দিয

নীলফামারীতে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমন ধানসহ শীতকালীন সবজি। ফলন আশানুরূপ হলেও বৃষ্টির পানিতে মাটির সঙ্গে একাকার এসব ফসল। এতে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

জলঢাকা উপজেলার কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, বাজারে শীতকালীন সবজির দাম চড়া। প্রকৃতির ওপর কারও হাত নেই। এখন যা হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক ক্ষতি। ধান, চালসহ শীতকালীন সবজির মূল্য আরও বাড়ার আশংকা করেন তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষক জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামের মো. সাব্বির, হাজীরপাড়ার শাকিল জানান, ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা মাঠে জমে থাকা বৃষ্টির পানি নেমে গেলে নির্ণয় করা যাবে। তবে যে পরিমাণ ফলন হয়েছে তার এক-তৃতীয়াংশ মাঠে নষ্ট হয়ে গেছে।

নীলফামারী কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, এবারে জেলায় প্রায় ৩৫ হেক্টর ধান ও ৩৮ হেক্টর মৌসুমি সবজি নষ্ট হয়েছে। উপজেলা কৃষি অফিসার ও কৃষি মাঠ কর্মকর্তারা ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা চলছে।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)