সংকট মাথায় নিয়েই মেহেরপুরে আমন ও শীতকালীন সবজি আবাদে ব্যস্ত চাষিরা
সার সংকট আর কীটনাশক-জ্বালানির বাড়তি দামে উৎপাদন খরচ বেড়েছে, তবু আমন ধান ও শীতকালীন সবজি আবাদে দিন-রাত পরিশ্রম করছেন মেহেরপুরের চাষিরা।
সার সংকট আর কীটনাশক-জ্বালানির বাড়তি দামে উৎপাদন খরচ বেড়েছে, তবু আমন ধান ও শীতকালীন সবজি আবাদে দিন-রাত পরিশ্রম করছেন মেহেরপুরের চাষিরা।
খুঁটিতে আগুন লাগার পর সংযোগ বিচ্ছিন্ন; পল্লী বিদ্যুৎ আর বিএমডিএর মধ্যে ঘুরেও প্রতিকার পাননি জয়পুরহাটের আওয়ালগাড়ী-উলিপুর মাঠের কৃষকেরা, কম বৃষ্টির মৌসুমে শুকাচ্ছে ধান।
মাদারগঞ্জ বিএডিসি গুদামে ধারণক্ষমতার তিন গুণের বেশি সার আর বাইরে ৫৭টি সারবোঝাই ট্রাক অপেক্ষায়; অথচ কৃষকেরা সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ২০০-২৫০ টাকা বেশি দিচ্ছেন।
ফসলমেহেরপুরে আমন ও শীতকালীন সবজিতে ডিএপি-টিএসপির প্রয়োজন প্রায় ৩,৬৫৬ টন, সেপ্টেম্বরে বরাদ্দ এসেছে ২ হাজার ১৯৭ টন; ডিলারের লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার পাচ্ছেন না কৃষকেরা।
দিনাজপুরের হিলিতে কয়েক দিন বৃষ্টি না হওয়ায় রোপা আমনের ক্ষেতে শ্যালো মেশিনে সেচ দিতে হচ্ছে; জ্বালানি তেলের দাম বাড়ায় বিঘাপ্রতি খরচ দুই থেকে তিন হাজার টাকা বেড়েছে বলে জানাচ্ছেন কৃষকেরা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আমন মৌসুমে গুদামে সার আটকে সংকট দেখিয়ে বস্তাপ্রতি ৪০০ থেকে ১০০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ কৃষকদের; ২০০৯ সালের তালিকার ৩২ ডিলারের মধ্যে সক্রিয় মাত্র ৫-৭ জন।
কুড়িগ্রামের উলিপুরে ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তা সরে পড়ায় ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রাম-চিলমারী সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করেন।
সরকার বলছে দেশে সার সংকট নেই, অথচ কৃষকরা আন্দোলন করছেন এবং সীমান্তে সার পাচারের খবর আসছে, এই ব্যবধানই প্রশ্নের জন্ম দিচ্ছে।
সরকারি বরাদ্দের ১৪ কোটি টাকার সার কালোবাজারে বিক্রির অভিযোগে শেরপুরের ১৫ জন ডিলারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ডিজেলের দাম লিটারে ১১৫ থেকে ১৩৫ টাকা হওয়ায় চলতি আমন মৌসুমে সেচ ও পরিবহনের খরচ বাড়ছে, সামনে বোরো নিয়েও শঙ্কা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চট্টগ্রামে ১ লাখ ৭৯ হাজার ৯৮০ হেক্টর লক্ষ্যের বিপরীতে ১ লাখ ৭৯ হাজার ৬৬০ হেক্টরে আমন রোপণ শেষ; কক্সবাজারে ৯৯ শতাংশ, ফেনীতে ৬৬ হাজার ৮৩৭ হেক্টর, নোয়াখালী ও লক্ষ্মীপুর লক্ষ্য ছাড়িয়ে; অনুকূল বৃষ্টি, সময়মতো চারা ও বন্যা-পরবর্তী সরকারি সহায়তাকে কৃতিত্ব দিচ্ছেন কর্মক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে করা হিসাবে ২০২৫-২৬ বিপণন বছরের ৩ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টন থেকে আগামী বছর চাল উৎপাদন ৩ কোটি ৬৯ লাখ টনে নামতে পারে; আউশের আবাদ ১ লাখ হেক্টর কমার পূর্বাভাস, আর ডিএইর মহাপরিচালক বলছেন, প্রায় ৫৯ লাখ হেক্টরের আমন ভালো অবস্থায় আছে।
নাটোরের লালপুরে বিসিআইসি ও বিএডিসি ডিলারদের বরাদ্দের সার অবৈধ মজুতদার ঘুরে সাব-ডিলার ও অনুমোদনহীন খুচরা বিক্রেতার কাছে ফিরছে এবং কৃত্রিম সংকট দেখিয়ে ভাউচার ছাড়া বেশি দামে বিক্রি হচ্ছে বলে কৃষক ও মৎস্যচাষিদের অভিযোগ; উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, চাহিদা অনুযায়ী সার সরবরাহ হয়েছে, নজরদারি চলছে।