সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু, আহত ৩

রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়িতে বন্যহাতির পালের আক্রমণে ঝর্না চাকমা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নারী আহত হয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়িতে বন্যহাতির পালের আক্রমণে ঝর্না চাকমা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নারী আহত হয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা থেকে ৬টার মধ্যে দুইটি পৃথক ঘটনার খবর পাওয়া গেছে। এ দুটি ঘটনায় দুইটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়েছে। একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত ঝর্না চাকমা রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার বাসিন্দা। আহতরা হলেন- অনিমেষ চাকমা, ত্রিজয় চাকমা। তবে আহত আরেক নারীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ধন বিকাশ চাকমা বলেন, সন্ধ্যা ৬টার দিকে হাতির আক্রমণে একজন নারী নিহত হয়েছেন৷ এছাড়াও তিনজন আহত হন। আহত তিনজনের মধ্যে এক নারী ও দুইজন পুরুষ।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, রোববার সন্ধ্যা আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে সদরবিট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় বন্যহাতির পাল আক্রমণ করে। তখন ঘটনাস্থল থেকে সরে যান ও আমাদেরকে জানান।

তিনি আরও জানান, বন বিভাগের লোকজন খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলের দিকে যান ও সন্ধ্যা ৬টার দিকে কামিলাছড়ি এলাকায় রাস্তায় আরেকটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখেন। সেখানে দুইজন নারী (পাহাড়ি) আহত অবস্থায় ছিলেন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতের মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে রয়েছে।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলে বিচ্ছিন্নভাবে দুইটি হাতির পাল ছিল। দুটি পালে শাবকসহ ৬-৭টি হাতি ছিল। পরবর্তীতে রাত ৭টার মধ্যেই আমরা ওই সড়কে যাতায়াত ও পর্যটকদের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিরাপদে সরিয়ে এনেছি।

আরমান খান/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)