সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৭ কিমি/ঘ

কাজী পেয়ারার চারা কখন রোপণ করবেন?

ন্যাশনাল ইমেরিটাস সায়েন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজার নামে নামকরণ করা হয় 'কাজী পেয়ারা'। দেশের বাজার এখন সয়লাব এই কাজী পেয়ারায়। এর চাষ সহজ এবং ফলনও বেশি। তাই সহজেই কাজী পেয়ারা চাষ করছেন কৃষকেরা।

ন্যাশনাল ইমেরিটাস সায়েন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজার নামে নামকরণ করা হয় 'কাজী পেয়ারা'। দেশের বাজার এখন সয়লাব এই কাজী পেয়ারায়। এর চাষ সহজ এবং ফলনও বেশি। তাই সহজেই কাজী পেয়ারা চাষ করছেন কৃষকেরা।

কাজী পেয়ারার বৈশিষ্ট্য১. উচ্চ ফলনশীল জাত।২. গাছ খর্বাকৃতির, মোটামুটি খাড়া ও মধ্যম ঝোপালো।৩. বছরে দুই বার ফল দেয়।৪. প্রধান মৌসুমে মার্চ-এপ্রিল মাসে গাছে ফুল আসে এবং আগস্ট-সেপ্টেম্বর মাসে ফল আহরণ উপযোগী হয়।৫. ফল উপবৃত্তাকার, বোটার দিকে সামান্য সরু, গড় ওজন ৪৪৫ গ্রাম।৬. পরিপক্ব ফলের রং হালকা।

আরও পড়ুন: অসময়ে তরমুজ চাষে আড়াই মাসে মিলবে ফলন

চাষপদ্ধতি

মাটি নির্বাচন: হালকা বেলে মাটি ও দো-আঁশ মাটিতে পেয়ারা ভালো হয়।

বপনের সময়: মে থেকে সেপ্টেম্বর মাস কাজী পেয়ারার চারা বা কলম লাগানোর উপযুক্ত সময়। তবে পানি সেচের সুব্যবস্থা থাকলে সারাবছরই এই পেয়ারার চারা বা কলম রোপণ করা যায়।

পরিচর্যা: গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য জমি আগাছামুক্ত রাখতে হবে। রোপণের পর প্রথমদিকে মাটি ঝুরঝুরে রাখতে হবে। না হলে চারা দ্রুত বাড়বে না। এজন্য মাঝে মাঝে বিশেষ করে সেচ দেওয়ার পর জমিতে জো এলে কোদাল দিয়ে জমির চটা ভেঙে দিতে হবে।

আরও পড়ুন: ২২ দেশ ঘুরে নিজ বাড়িতে পেঁপে চাষে সফল সুমন

ফল আহরণ: কাজী পেয়ারা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে ফল আহরণ উপযোগী হয়। তবে বীজের গাছের তুলনায় কলমের গাছ বেশি ফলন দেয়। ফল আহরণের উপযুক্ত হলে সবুজ রং পরিবর্তিত হয়ে হলুদাভ সবুজ বা হলুদ হয়। প্রতিটি ফল এক এক করে সম্ভব হলে সিকেচার দিয়ে কেটে আহরণ করতে হয়।

সূত্র: কৃষি বাতায়ন ও কৃষি তথ্য সার্ভিস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)