সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সরকারি এক হাজার গাছের চারা উপড়ে ফেললো দুর্বৃত্তরা

ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ খালের পাড়ে লাগানো এক হাজার গাছের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুলাই) রাতে উপজেলার কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭এন খালে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ খালের পাড়ে লাগানো এক হাজার গাছের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুলাই) রাতে উপজেলার কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭এন খালে এ ঘটনা ঘটে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গত ২০ জুন কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭এন খালের দুই পাড়ে প্রায় তিন হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। গাছ রোপণ করে সেটা রক্ষণাবেক্ষণের জন্য বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়। শনিবার রাতে খালপাড়ের প্রায় এক হাজার গাছ উপড়ে ফেলে দুর্বৃত্তরা।

ফুলহরি ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার আবু বকর বিশ্বাস বলেন, 'কিছুদিন হলো গাছের চারাগুলো রোপণ করা হয়েছিল। চারাগুলো যেন নষ্ট না হয় সেজন্য বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও প্রায় এক হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। আমরা দোষীদের শাস্তি চাই।'

ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, 'পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিল। কিন্তু এলাকার কিছু লোক সেই উন্নয়ন মেনে নিতে পারছে না। তাই তারা চারাগুলো উপড়ে ফেলেছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।'

জানতে চাইলে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ওই খালে তিন হাজার গাছের চারা রোপণ করা হয়েছিল। চারাগুলো বড় হলে এলাকার মানুষই উপকৃত হতো। কিন্তু প্রায় এক হাজার চারা নষ্ট করে দিয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)